ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরের বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি, দেশজুড়ে টানা ৫ দিনের আভাস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত তা অব্যাহত ছিল। এতে অফিস ও স্কুলগামীদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যায় পড়েন অনেকে।

বৃষ্টিতে ভোগান্তির চিত্র তুলে ধরে উত্তরার বাসিন্দা ও অফিসগামী সায়েম বলেন, বাসা থেকে বের হওয়ার সময় সঙ্গে ছাতা নেননি। পথে হঠাৎ বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি।

আরেক অফিসগামী প্রেরণা হক বলেন, দীর্ঘক্ষণ চেষ্টা করেও রাইড শেয়ারিং অ্যাপে কোনো গাড়ি বা সিএনজিচালিত অটোরিকশা চালকের সাড়া পাননি। ফলে বৃষ্টির মধ্যে গন্তব্যে যাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাঁকে।

অন্যদিকে, হাতিরঝিলের বাসিন্দা জান্নাত জানান, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ব্যাটারিচালিত রিকশা পাচ্ছিলেন না। এ সুযোগে গন্তব্যে যেতে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভাড়া দাবি করছিলেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামীকাল শুক্রবার আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শনিবারও আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রোববার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বাতাসের অবস্থা শোচনীয়। দূষণ বেড়েছে অতিমাত্রায়। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস।

১১৭ কিমি গতিতে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, ৩ নম্বর সতর্কতা

ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণের শঙ্কা, মাসের শেষে বাড়তে পারে শীত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির ফলে রাতের

জনপ্রিয় টার্গেট

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ

নভেম্বরের বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি, দেশজুড়ে টানা ৫ দিনের আভাস

প্রকাশ: ০৬:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬