বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে আইসিসির নতুন পরিকল্পনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ বার পঠিত হয়েছে

২০১৩ সালের পর ভারত-পাকিস্তান কখনোই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এরপর মুখোমুখি হয়েছে হয় এশিয়া কাপে অথবা আইসিসির ইভেন্ট যেমন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে। এবার জানা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে আইসিসি আরও বেশি বেশি ম্যাচ আয়োজন করতে চাচ্ছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, ভবিষ্যতে ভারত-পাকিস্তানের জন্য বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে আইসিসির। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি থাকে। ভারতের সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ আজ এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশ (ভারত-পাকিস্তান) এখন দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না। কোনো নিরপেক্ষ ভেন্যুতে তিন বা চার দেশের সিরিজ আয়োজন করা যেতে পারে। সেই সিরিজে বাংলাদেশ-শ্রীলঙ্কাকেও আমন্ত্রণ জানানো হতে পারে।

ভারত-পাকিস্তানকে নিয়ে প্রস্তাবিত বহুজাতিক টুর্নামেন্ট আলোর মুখ দেখবে কি না, সেজন্য সেপ্টেম্বরের শেষ দুই সপ্তাহ গুরুত্বপূর্ণ। ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলোর বৈঠক হতে যাচ্ছে। সেই বৈঠকে ১২ পূর্ণ সদস্যের দেশ এবং ৮ সহযোগী সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানেই বহুদেশীয় টুর্নামেন্ট, ভারত-পাকিস্তান ম্যাচ সংখ্যা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হতে পারে সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

২০২৪ সালের ডিসেম্বরে বিসিসিআই-পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। ২০২৪-২০২৭ চক্রে এই দুই দেশ যেসব টুর্নামেন্টের আয়োজক, সেগুলো হতে হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ, এক দল অপর দেশে খেলতে যাবে না। সেই ধারাবাহিকতায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ হয়েছে হাইব্রিড মডেলে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান এবং নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল যৌথ আয়োজক শ্রীলঙ্কার শহর কলম্বোতে।

বাজে পারফরম্যান্সের পর বড় রদবদল—সব মিলিয়ে বেশ অস্থিরতা ছিল পাকিস্তান দলে। এবার বাবর আজমের দলে সেই অস্থিরতা আরও বেড়ে গেল। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে ক্রিকেটারদের মোবাইল ফোন জিম্মায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ৩৬৫ নিউজ।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী বছর জানুয়ারিতে এগিয়ে আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় পরিবর্তন হলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। একই সময়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) ও দক্ষিণ আফ্রিকার এসএ২০ অনুষ্ঠিত হওয়ায় বিদেশি খেলোয়াড়দের দলে পেতে প্রতিদ

বুন্দেসলিগায় দীর্ঘদিনের গোল-উৎসব থামল বায়ার্ন মিউনিখের। নতুন করে জার্মান শীর্ষ লিগে ওঠা শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। এর ফলে ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোল করতে পারল না জার্মানির পরাশক্তিরা।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে আইসিসির নতুন পরিকল্পনা

প্রকাশ: ০৩:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬