এশিয়ান গেমসের ৩৯ কোটি টাকার বাজেট কমে ১৯ কোটিতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

অর্থ না পেলেও প্রস্তুতি থেমে নেই। বিওএর নিজস্ব তহবিল থেকেই এখন পর্যন্ত ফেডারেশনগুলোকে প্রশিক্ষণের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে। বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আমরা এখন মন্ত্রণালয় থেকে কোনো অর্থ পাইনি। অলিম্পিক থেকেই এই পর্যন্ত হওয়া সকল গেমসের ব্যয় নির্বাহ হচ্ছে। ২০ আগস্ট থেকে অনেক ফেডারেশন আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শুরু করেছে। প্রশিক্ষণ বাবদ ১ কোটি ৬৫ লাখ টাকা আমরা ফেডারেশনগুলোকে দিয়েছি।’

তবে এই অর্থে এশিয়ান গেমসের মতো বড় আসরের যথাযথ প্রস্তুতি নেওয়া কঠিন। ১ কোটি ৬৫ লাখ টাকার মধ্যে কাবাডি ফেডারেশন পেয়েছে সর্বোচ্চ ৪২ লাখ টাকা। কাবাডির অনুশীলন অবশ্য কয়েক মাস ধরেই চলছে। ক্রিকেট নিজেদের অর্থেই প্রস্তুতি নেওয়ার সক্ষমতা রাখে। ফুটবলও বড় ফেডারেশন হিসেবে কিছুটা সহায়তা পেয়ে থাকে। পৃষ্ঠপোষক থাকায় আর্চারিও তুলনামূলক ভালো অবস্থানে।

বাকিদের পরিস্থিতি ভিন্ন। অনেক ফেডারেশন অনুশীলন শুরুর সুযোগই পেয়েছে মাত্র তিন সপ্তাহ আগে। বিওএর মহাসচিবও মনে করেন, এত অল্প সময়ে প্রস্তুতি যথেষ্ট নয়। তাঁর ভাষায়, ‘কয়েকটি ফেডারেশন বাদে বাকি ফেডারেশনগুলো অনুশীলন শুরুই করেছে সপ্তাহ তিনেক। বাস্তবিক অর্থে এশিয়ান গেমসের জন্য এই প্রস্তুতি যথার্থ নয়।’

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য এনে দেয়।

আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।

আর্থিক ক্ষতি এবং সংস্কারের কারণ দেখিয়ে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান নীতিনির্ধারকেরা। যে তামিম খেলোয়াড়দের রুটিরুজির কথা চিন্তা করে দুই বছর আগে ফারুক আহমেদের বোর্ডের ওপর চাপ তৈরি করেছিলেন বিপিএল আয়োজন করতে, এমনকি সর্বশে

জনপ্রিয় টার্গেট

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে সংসদে বিল, বিরোধী দলের আপত্তি

এশিয়ান গেমসের ৩৯ কোটি টাকার বাজেট কমে ১৯ কোটিতে

প্রকাশ: ০৮:৫৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬