এবারের ব্যালন ডি’অর লন্ডনে, জানা গেল দিনক্ষণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

২৬ অক্টোবর হচ্ছে এবারের ব্যালন ডি’অর। তবে মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণের আগেই শুরু হবে এক রোমাঞ্চকর অধ্যায়ের। ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ব্যালন ডি’অরের বিভিন্ন ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা। এবার যিনি ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন, তিনি হবেন ৭০তম চ্যাম্পিয়ন। এর পাশাপাশি গত মৌসুমের সেরা তরুণ প্রতিভা, গোলরক্ষক, ক্লাব ও কোচদেরও বিশেষভাবে সম্মানিত করা হবে।

ব্যক্তিগত পারফরম্যান্স ও প্রভাব, দলীয় সাফল্য ও ট্রফি জয়, মাঠের ভেতরে-বাইরে সামগ্রিক ক্রীড়াসুলভ আচরণ—এই তিনটার ওপর ভিত্তি করে দেওয়া হবে ব্যালন ডি’অর। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের আগে যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে, সেখান থেকে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে বিজয়ী।

ব্যালন ডি’অর ডট কমে প্রকাশ করা হবে সংক্ষিপ্ত তালিকা। প্রত্যেক ভোটার নিজের সেরা ১০ খেলোয়াড়কে ক্রমান্বয়ে তালিকা থেকে বেছে নিতে পারবেন। নেবেন। প্রথম পছন্দের খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট। ধাপে ধাপে দশম পছন্দ ১ পয়েন্ট পাবেন।

সবশেষ ২০২৫ সালে ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। ২০২৪-২৫ মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে করেছিলেন ৩৫ গোল। অ্যাসিস্ট করেছিলেন ১৬ গোলে। পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে অসাধারণ অবদান ছিল তাঁর। ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ১৫ ম্যাচে ৮ গোল ও ৬ অ্যাসিস্ট করেছিলেন। ইন্টার মিলানের বিপক্ষে পিএসজি ৫-০ গোলে জয়ের ম্যাচে জোড়া অ্যাসিস্ট ছিল তাঁর। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি পরশু আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। এই তালিকায় দুইয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি’অরের পুরস্কার পেয়েছেন পাঁচবার। তিনবার করে ব্যালন ডি’অর জিতেছেন মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ ও মার্কো ফন বাস্তেন।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।

২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

এবারের ব্যালন ডি’অর লন্ডনে, জানা গেল দিনক্ষণ

প্রকাশ: ১১:০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬