তিন দিনের মধ্যে দুইবার বিসিবির সঙ্গে বৈঠকে বসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বিপিএল না হলে স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের আয়-রোজগারের ওপর প্রভাব ফেলবে। এখন তাহলে উপায় কী—মিরপুরে আজ মিঠুন সেটাই বললেন সংবাদমাধ্যমকে।সাংবাদিকদের কোয়াব সভাপতি বলেন, ‘এখন পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সব বিষয়েই ইতিবাচক সাড়া পেয়েছি। কম সময়ের মধ্যে করতে হবে। এটা তো বিসিবির বোর্ড সভায় পাস হতে হবে। অল্প সময়ের মধ্যে এটা আপনাদের জানিয়ে দেবে যে আমাদের ১৫০-২০০ ক্রিকেটারের জন্য বিসিবি কী কী পদক্ষেপ নিচ্ছে।’
বিপিএল না হলে বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার মতো অবস্থা নেই বলে জানিয়েছেন মিঠুন। এখন যেসব ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে, সেসব টুর্নামেন্ট দিয়ে তা পুষিয়ে দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে বলে আজ সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন তিনি। কোয়াব সভাপতি বলেন, ‘প্রথমত বিপিএল যে হচ্ছে না, সেটার বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করে পুষিয়ে দেওয়ার মতো অবস্থাও এখন নেই। বিপিএলের পরিবর্তে কোন কিছুই হচ্ছে না। এনসিএল, বিসিএল আমাদের যে খেলাগুলো এ বছর পরিকল্পনা অনুযায়ী হবে, আপনারা এরই মধ্যে জানেন। এর মধ্যে সেটা কতটুকু পুষিয়ে দেওয়া যায়, আর্থিকভাবে ক্রিকেটাররা কতটুকু উপকৃত হতে পারে, সেই দিকটা নিয়েই বেশি আলোচনা হয়েছে।’
টুর্নামেন্টের কাঠামোগত সংস্কারেই বেশি গুরুত্ব দেওয়াতেই বেশি মনোযোগী। যদি সংস্কারের কাজ শেষ করতে গিয়ে এবার যদি বিপিএল আয়োজন না করা যায়, তাতেও আপত্তি নেই বলে কদিন আগে জানিয়েছে সবশেষ টুর্নামেন্টের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। বিপিএল যে এবার হচ্ছে না, সেটা মিঠুনের আজকের কথাতেও এক রকম নিশ্চিত হয়ে গেল।
বিপিএলের মতো টুর্নামেন্ট যেন বাদ না যায়, সেটা বিসিবির দেখা উচিত বলে মনে করেন মিঠুন। মিরপুরে আজ সাংবাদিকদের কোয়াব সভাপতি বলেন, ‘আমরা তো অবশ্যই চাই, এই বছরই বিপিএল হোক। কিন্তু যেহেতু এই বছর হচ্ছে না, সেহেতু আমরা তো অবশ্যই চাইব সামনের বছর হোক। এটা আমাদের যেমন দাবি, সঙ্গে সঙ্গে ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব যেন এই ভালো টুর্নামেন্টগুলো আর কখনো বাদ না যায়।’
পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে ব্যাপক রদবদলের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তীব্র সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি। টানা দুই টেস্টে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করার পর সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া এবং প্রধান কোচ সরফরাজ আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বিস্ময়কর বলে আখ্যা
১৪ বছর আগের কথা। সুনীল নারাইনের বলে লাসিথ মালিঙ্গা করলেন স্লগ সুইপ। লং অনে ডোয়াইন ব্রাভো ক্যাচ ধরতেই কলম্বোর প্রেমাদাসায় পিনপতন নীরবতা। আরও একবার শিরোপা জয়ের কাছাকাছি এসেও জিততে না পারার হতাশায় যখন কাঁদছিলেন শ্রীলঙ্কার ভক্ত-সমর্থকেরা, বিপরীতে উদযাপনে ব্যস্ত ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
দৈনিক টার্গেট 


























