‘ভায়োলেন্স’-এ কাস্টিংয়েই আলোচনায় অধরা-শিরিন শিলা

  • মোঃ আবু সাঈদ
  • প্রকাশ: ০২:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

কানাডায় প্রথম বাংলা ভাষার বাংলা সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়ে এরইমধ্যে সবার মাঝে প্রচণ্ড কৌতুহলের সৃষ্টি হয়েছে। তারমধ্যে কিছু ছবি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হবার পর সিনেমাটি নিয়ে দর্শতের মাঝে কৌতুহল আরো বেড়ে গেছে।

আজ থেকেই দুই দশকেরও বেশি সময় আগে একই সিনেমায় কখনো একসঙ্গে মৌসুমী-শাবনূর আবার কখনো শাবনূর পূর্ণিমা একসঙ্গে অভিনয় করে সিনেমাকে নিয়ে গিয়েছিলেন ব্যাপক আলোচনায়। অবশ্য এরপর আর তেমন কোনো সিনেমা এভাবে কাস্টিং দিয়ে আলোচনায় আসতে পারেনি। তার আগে কিংবদন্তী নায়িকারা এক সিনেমায় দুই তিনজন যুক্ত হয়ে আলোচনায় এসেছেন বহুবার। এই সময়ে চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলা ‘ভায়োলেন্স’-এ যুক্ত হয়ে নতুন করে কাস্টিং-এর মধ্যদিয়েই আবারো আলোচনায় এসেছেন। সবকিছু হচ্ছে কানাডাতে। কিন্তু আলোচনায় রয়েছেন তারা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমী দর্শকের মাঝে।

শিরিন শিলা বলেন,’ ভায়োলেন্স আমার অভিনয় জীবনের অন্যতম সেরা সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমায় আমার চরিত্রের অনেক গুরুত্ব রয়েছে। আমার চরিত্রটি নিয়ে আমি ভীষণ ভীষণ উচ্ছ্বসিত। আপাতত বিস্তারিত প্রকাশ করতে পারছিনা, তবে সময় হলেই চরিত্র নিয়ে বিষদ জানাতে পারবো। কানাডায় বিভিন্ন লোকেশনে এই সিনেমার শুটিং হবে এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালোলাগার। তবে আমার কাছে আনন্দের বিষয় হচ্ছে এই সিনেমায় আমার প্রিয় বান্ধবী অধরাও আছে। কানাডায় আমরা একই সিনেমায় অভিনয় করবো এটা কখনো কল্পনাও করিনি। আমিতো এখনো ঘোরের মধ্যে আছি, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। সবকিছু যেন ঠিকঠাক মতো হয় এই দোয়াই চাই সবার কাছে।

‘ অধরা খান বলেন, শিরীন শিলা আমার খুউব ভালো বন্ধু। কিছুদিন আগে কানাডাতে এসেছে শিলা। আমাদের দেখাও হয়েছে। তখনতোও কিন্তু জানতাম না যে আমরা এখানে একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সত্যিই ভীষণ ভালোলাগছে যে আমরা কানাডায় বাংলা ভাষার সিনেমা করতে যাচ্ছি। এটা যে কতোটা উচ্ছ্বাসের তা ভাষায় প্রকাশের নয়। এখন শুধু অপেক্ষায় সবকিছু ঠিকঠাক মতো হোক। ধন্যবাদ জানাই এই সিনেমার নেপথ্যে যারা আছেন তাদের প্রত্যেককে।

‘ ভায়োলেন্স’ সিনেমাটি বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

এটি নিমার্ণ করবেন এক সময়ের টিভি নাটকের অভিনেতা কামাল হোসেন বাবর।  অধরা জানান শিগগিরই ‘ভায়োলেন্স’র শুটিং শুরু হবে কানাডায়।

জনপ্রিয় টার্গেট

নাইক্ষ্যংছড়িতে অপহৃত সাড়ে চার মাসের শিশু চট্টগ্রামে উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

‘ভায়োলেন্স’-এ কাস্টিংয়েই আলোচনায় অধরা-শিরিন শিলা

প্রকাশ: ০২:০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬