বোল্টনের বিপক্ষে ব্রামাল লেনে গতকাল রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে শেফিল্ড ইউনাইটেড। ফেরার রাতেই প্রথম একাদশে সুযোগ পেলেন হামজা। শেফিল্ড-বোল্টন ম্যাচ একটা পর্যায়ে ২-২ গোলে ড্র হওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। তখনই চমক দেখায় শেফিল্ড। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে দলটির মিডফিল্ডার রোমেলে ডোনোভান জয়সূচক গোল করেন। তাঁকে অ্যাসিস্ট করেন ক্যালভিন ফিলিপস। শেষ মুহূর্তে ফিলিপস-ডোনোভান জুটির ঝলকে ৩-২ গোলে জয় পায় শেফিল্ড।
শেফিল্ডে ফেরার রাতে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত খেলেছেন হামজা। বোল্টনের বিপক্ষে রোমাঞ্চকর জয়টা তিনি দারুণভাবে অনুভব করতে পেরেছেন। ম্যাচ শেষে শেফিল্ড সামাজিক মাধ্যমে হামজাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করে। ভিডিও বার্তায় বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘ব্রামাল লেনে ফিরে ভালো লাগছে। প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিলাম। শুরুটা ভালো হয়নি। তবে সতীর্থরা দারুণভাবে ম্যাচে ফিরেছে। এভাবে ম্যাচ জেতা আসলেই বড় সাফল্য। স্টেডিয়ামটি দারুণ। দর্শকেরাও অসাধারণ।’
শেফিল্ড-বোল্টন ম্যাচটা অনেকের চোখে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াইয়ের মতোই। হামজার প্রতিপক্ষ ছিলেন বোল্টনের লঙ্কান বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার জাভিয়ের সিমন্স। বোল্টন-শেফিল্ড লড়াইটাও হয়েছে সমানে সমানে। ১ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় বোল্টন। ফিরতে বেশি সময় লাগেনি শেফিল্ডের। ৪ মিনিটে সমতাসূচক গোল করেন শেফিল্ড ডিফেন্ডার জ্যাফেত তানগাঙ্গা।
প্রথমার্ধে শেফিল্ড-বোল্টন ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও জমে ওঠে লড়াই। ৬৭ মিনিটে স্যাম ডালবি গোল করে এগিয়ে নেন বোল্টনকে। ঠিক তার পরের মিনিটেই (৬৮ মিনিট) সমতাসূচক গোল করেন শেফিল্ড স্ট্রাইকার প্যাট্রিক ব্যামফোর্ড। শেষে ডোনোভানের গোলে জয় নিশ্চিত করে শেফিল্ড।
৪ ম্যাচে ১ জয় ও ৩ ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ৯ নম্বরে শেফিল্ড।
আবারও ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার সময় চলে এল বলে। তবে এবার আর প্যারিসের থিয়েটার দ্যু শাতলে নয়। ২০২৫-২৬ মৌসুমের ব্যালন ডি’অর হবে লন্ডনে।
বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
দৈনিক টার্গেট 























