মেসি-ম্যারাডোনাকে নিয়ে ফিফার ভিডিও প্রকাশ, কী আছে সেখানে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সে ম্যারাডোনার অনেক রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। প্রয়াত ম্যারাডোনার অধীনে ২০১০ ফুটবল বিশ্বকাপেও খেলেছিলেন মেসি। ফিফা আজ সামাজিক মাধ্যমে ম্যারাডোনা-মেসিকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ বিকেলে পোস্ট করা ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘লিওনেল মেসি-দিয়েগো ম্যারাডোনা’। দুজনের নামের মাঝে করমর্দনের ইমোজি বসিয়েছে ফিফা। শেষে আর্জেন্টিনার পতাকা যুক্ত করেছে ফিফা। ভিডিওতে দেখা যাচ্ছে, মেসি ও ম্যারাডোনা একে অপরের সঙ্গে বল আদান-প্রদান করছেন। ম্যারাডোনা তেমন ঘোরাঘুরি না করলেও মেসিকে বল নিয়ে দৌঁড়াতে দেখা গেছে।

আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের কাঁদিয়ে গতকাল আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মেসি। ক্যারিয়ারে অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি। আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ২০৭ ম্যাচে ১২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে পূরণ করেছেন তাঁর আজন্মলালিত স্বপ্ন। অবসরের ঘোষণা দেওয়ার ২৩ মিনিট পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ২ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন। স্প্যানিশ গানে তৈরি সেই ভিডিওতে তুলে ধরেছেন তাঁর ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার।

এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বিদায় বলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ২৯ বছর। কিন্তু এবার তাঁর বয়স হয়েছে ৩৯ বছর। ২০১৬ সালের মতো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আবেগঘন এক বার্তায় মেসি গতকাল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও এই সিদ্ধান্ত তিনি নিয়ে রেখেছিলেন ২১ জুলাই। ১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের কাছে ১-০ গোলে হারার পর মেসির দুচোখ বেয়ে যেভাবে পানি পড়ছিল, গতকাল তাঁর পোস্টেও যেন সেটারই ছাপ দেখা গেছে। মেসির মা সেলিনা মারিয়া, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো অবসরের পর সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমও আবেগঘন শিরোনামে খবর প্রকাশ করেছে। ভক্ত-সমর্থকদের পাশাপাশি মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া-এনসো ফের্নান্দেস-রদ্রিগো দে পলরা সামাজিক মাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তা।

কাতারের দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। ২০২৬ ফুটবল বিশ্বকাপে টানা দুইবার শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন। কিন্তু ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার হারে সেটা আর সম্ভব হয়নি। এই বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্টে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন তিনি। বিশ্বকাপ ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা হয়ে গেল ২১।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটা মেসি খুইয়েছেন কিলিয়ান এমবাপ্পের কাছেই। এবারের ফুটবল বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ করেছেন ২২ গোল। তবে অ্যাসিস্টে ঠিকই মেসি সবার ওপরে। বিশ্বকাপে সর্বোচ্চ ১২ অ্যাসিস্টের রেকর্ড সদ্য সাবেক আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের। দুইয়ে থাকা ম্যারাডোনার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ রয়েছে ৮ অ্যাসিস্ট। ১৯৮৬ সালে তিনি জিতেছিলেন বিশ্বকাপও।

মোটা অঙ্কের টাকা লোকসান হওয়ায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না বলে কদিন আগে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে বিপিএল না হলে কী হবে, তা নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। ক্রিকেটারদের কল্যাণে সংগঠনে কাজ করা কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের যেন শেষ নেই। নেতিবাচক কারণে বারবার খবরের শিরোনাম হওয়া বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারির ঘটনা দেখা যায় হরহামেশাই। এবার তিন ব্যক্তিকে বিপিএলে ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাঁদের মধ্যে আছেন বিসিবির সাবেক পরিচালকও।

পুরো বিশ্ব এখন কাঁদছে লিওনেল মেসির জন্য। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মেসিকে নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগঘন পোস্ট। কারণ, গতকাল রাতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভক্ত-সমর্থকদের পাশাপাশি তারকা ফুটবলার, পরিবারের সদস্যরাও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে নিয়ে দিয়েছেন আবেগঘন এক ব

বিমানবাহিনীর ৩ সদস্য নিহত: বিমানবন্দরে দুর্ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি

মেসি-ম্যারাডোনাকে নিয়ে ফিফার ভিডিও প্রকাশ, কী আছে সেখানে

প্রকাশ: ০৯:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬