ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উরুগুয়ের কাছে হারের পর বাস্তবতা মেনে নিতে বলছেন আর্জেন্টিনার কোচ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে এই হারকে শুধু ব্যর্থতা হিসেবে দেখছেন না স্কালোনি। বরং দল পুনর্গঠনের প্রক্রিয়ায় নতুনদের সময় দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে তরুণদের ওপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত নয়।

তবে হারের মধ্যেও দলের ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন স্কালোনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সন্তুষ্ট তিনি।

স্কালোনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে বিশেষ করে দলের কিছু ভালো মুহূর্ত ছিল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দলের প্রতিক্রিয়ায় আমি সন্তুষ্ট। খেলোয়াড়েরা ঘুরে দাঁড়িয়েছে এবং ধৈর্য ধরে খেলেছে। সতীর্থদের সম্পর্কে জানতে হয়, কে কীভাবে নড়াচড়া করে, কীভাবে খেলে। এসব ম্যাচ খেলেই শেখা যায়।’

তরুণদের ওপর প্রত্যাশার চাপ না বাড়ানোর আহ্বান জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘আমরা জানি, দলের তারকা খেলোয়াড়েরা এখানে নেই। যারা আছে, তারাও ভালো খেলোয়াড়। তাদের সময় দিতে হবে। তরুণরাই ম্যাচ জেতাবে, এমনটা ভাবা ঠিক হবে না। আশা করি, তারা ম্যাচ জেতাবে। কিন্তু এখনই তাদের ওপর সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত নয়।’

আগামী মঙ্গলবার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। কয়েকজন খেলোয়াড়কে আবারও সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উরুগুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া গোলরক্ষক হেরোনিমো রুল্লির পাশেও দাঁড়িয়েছেন স্কালোনি। হজম করা গোলগুলোর জন্য রুল্লিকে দায়ী করতে নারাজ তিনি, ‘গেরো নির্ভরযোগ্য একজন গোলরক্ষক। গোলগুলোর জন্য তার কোনো দায় ছিল না। আমরা তার পারফরম্যান্সে খুশি।’

আর্জেন্টিনার সেই মাঠেই আবার ফিরছেন মেসি

আর্জেন্টিনার সেই মাঠেই আবার ফিরছেন মেসি

আলোচনাটা অনেক দিন ধরেই চলছিল। ইন্টার মায়ামি কোচ কিলি গঞ্জালেসও জোরালো দাবি করেছিলেন। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। যে মনুমেন্তালে বিদায়ী ম্যাচ খেলেছিলেন, সেই মাঠেই নতুন বছরের শুরুতে ফিরছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন কোচকে নিতে ১২২ কোটি টাকা খরচ ম্যানচেস্টারের

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেই গেল। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মরিসিও পচেত্তিনো। আজ ম্যান ইউনাইটেড এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে। তবে তাঁকে নিতে ইংলিশ ক্লাবটির খরচ হবে মোটা অঙ্কের টাকা।

জনপ্রিয় টার্গেট

উরুগুয়ের কাছে হারের পর বাস্তবতা মেনে নিতে বলছেন আর্জেন্টিনার কোচ

প্রকাশ: ১০:১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬