
বিজেএস লিখিত পরীক্ষা: সর্বোচ্চ নম্বর পেতে করণীয়
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ১০:১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- ৩ বার পঠিত হয়েছে
বর্তমান চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এই প্রতিযোগিতায় দুই নম্বর বেশি পাওয়া মানে অনেক এগিয়ে থাকা। তাই লিখিত পরীক্ষার খাতায় নিজের দক্ষতা, বুদ্ধিমত্তা ও পরিচ্ছন্ন উপস্থাপনার প্রমাণ রাখতে হবে। ভালো ফলের জন্য দুটি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন জরুরি।
এ জন্য প্রথমেই প্রশ্নপত্র হাতে পাওয়ার পর মানবণ্টন, কতটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং কোনো বাধ্যতামূলক প্রশ্ন আছে কি না, তা ভালোভাবে দেখে নিতে হবে। পরীক্ষার মোট সময়, প্রশ্নের সংখ্যা ও প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ সময় আগেই হিসাব করে রাখা প্রয়োজন। প্রশ্নপত্র পড়ার জন্য ১০ থেকে ১৫ মিনিট রেখে অবশিষ্ট সময় ভাগ করে নিতে হবে। কোনো প্রশ্নের উত্তর ভালো জানা থাকলেও অতিরিক্ত বড় করে লেখা যাবে না। আবার কম জানা প্রশ্নের উত্তর অযথা ছোট করাও ঠিক নয়। উত্তরের পরিধি নির্ধারণ করতে হবে প্রশ্নের মানবণ্টন অনুযায়ী। এ দক্ষতা অর্জনে বাসায় নিয়মিত ঘড়ি ধরে লেখার
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকের উত্তর লেখার ধরন প্রায় একই রকম হয়। তবে পরিচ্ছন্ন ও গোছানো উপস্থাপনা পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এই দক্ষতা অর্জনে নিয়মিত অনুশীলন প্রয়োজন।
বিজেএস পরীক্ষায় নীল, কালো ও কালো কালির কলম ব্যবহারের অনুমতি রয়েছে। অন্য রঙের কলম ব্যবহার করা যাবে না। রাউন্ড স্কেল দিয়ে মার্জিন না টেনে ওপর এবং বাঁ পাশে এক ইঞ্চি জায়গা রেখে মার্জিন করতে হবে।
প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে উত্তর লিখতে হবে। এতে খাতা দেখতে সুবিধা হয়। হাতের লেখা মাঝারি আকারের, সোজা ও পরিচ্ছন্ন হওয়া ভালো। প্রতিটি উত্তর কয়েকটি ধাপে সাজিয়ে লিখতে হবে। অপ্রয়োজনীয় বর্ণনা এড়িয়ে পয়েন্ট আকারে উপস্থাপন করতে হবে।
প্রতিটি পৃষ্ঠায় অন্তত একটি উল্লেখযোগ্য তথ্য, ধারা, উপধারা, উদ্ধৃতি বা মামলার রেফারেন্স নীল কালিতে লেখা যেতে পারে। তবে যাঁদের লেখার গতি কম, তাঁরা নীল কলম ব্যবহারে সতর্ক থাকবেন। এতে সময় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে।
পয়েন্ট বা ধাপ বোঝাতে ১, ২, ৩; I, II, III;, → কিংবা তারকার মতো চিহ্ন ব্যবহার করা যায়। বানান ও বিরামচিহ্নের বিষয়ে সতর্ক থাকতে হবে। গণিতে দুর্বলতা থাকলে সমাধানের আগে বাঁ পাশের পৃষ্ঠায় রাফ করে নেওয়া যেতে পারে। প্রতিটি প্রশ্নের শেষে সমাপ্তি চিহ্ন দিলে পরীক্ষকের বুঝতে সুবিধা হয়।
আইনের প্রশ্নের উত্তর হতে হবে প্রাসঙ্গিক ও বিষয়ভিত্তিক। অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে খাতা ভারী করার প্রয়োজন নেই। এতে সময় ও পৃষ্ঠা—দুটিরই অপচয়। আইনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট আইনের নাম, প্রযোজ্য ধারা বা উপধারা উল্লেখ করতে হবে। এরপর ধারার মূল বক্তব্য, প্রাসঙ্গিক উদাহরণ কিংবা সম্ভব হলে সংশ্লিষ্ট মামলার রেফারেন্স দিতে হবে। সবশেষে দু-তিন লাইনে উপসংহার লিখতে হবে।
প্রশ্নসংশ্লিষ্ট বিষয় অন্য কোনো আইনেও থাকলে সেই আইনের নাম উল্লেখ করে তার প্রাসঙ্গিক ধারা সংক্ষেপে তুলে ধরা যেতে পারে। এতে উত্তরের পরিধি ও উপস্থাপনা সমৃদ্ধ হবে।
আইনের বিষয়ে ভালো ধারণা থাকলে সমস্যাভিত্তিক প্রশ্ন বেছে নেওয়া যেতে পারে। এতে তুলনামূলক কম সময়ে বিশ্লেষণধর্মী উত্তর দেওয়ার সুযোগ থাকে। তবে আইনের বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকলে তাত্ত্বিক প্রশ্নের উত্তর দেওয়া ভালো। কোনো প্রশ্নের এক নম্বরের উত্তরও ফাঁকা রাখা উচিত নয়।
সাধারণ বিষয়ে শুধু সংক্ষিপ্ত উত্তর না লিখে প্রয়োজন অনুযায়ী কিছুটা বিস্তারিতভাবে উপস্থাপন করতে হবে। গদ্য আকারে না লিখে ধাপে ধাপে সাজিয়ে লেখা ভালো। প্রতিটি পৃষ্ঠায় অন্তত একটি উল্লেখযোগ্য তথ্য বা শব্দ নীল কালিতে তুলে ধরার চেষ্টা করতে হবে। এ জন্য আগে থেকেই বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
বাংলা ও ইংরেজি রচনা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলির উত্তরে প্রাসঙ্গিক গ্রাফ, লেখচিত্র ও মানচিত্র ব্যবহার করা যেতে পারে। বাংলা ও ইংরেজি রচনা কমপক্ষে ১০ পৃষ্ঠা লেখার চেষ্টা করা উচিত। প্যারাগ্রাফ, প্রতিবেদন ও ভাবসম্প্রসারণ তিন পৃষ্ঠার বেশি লেখার পরামর্শ দিয়েছেন তিনি। তবে ব্যাকরণ ও গ্রামারের ক্ষেত্রে শুধু উত্তর লিখলেই যথেষ্ট; প্রশ্ন পুনরায় লেখার প্রয়োজন নেই। এতে মূল্যবান সময় বাঁচবে।
পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর পুরো প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপর নিজের প্রস্তুতি ও দক্ষতা বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে প্রশ্ন নির্বাচন করতে হবে। কারণ, একবার একটি প্রশ্ন ছেড়ে অন্যটিতে গেলে সময়ের হিসাব নতুন করে মেলানো কঠিন হতে পারে।
প্রতিটি প্রশ্নকে সমান গুরুত্ব দিতে হবে। লক্ষ রাখতে হবে, প্রতিটি উত্তরে অন্যদের তুলনায় অন্তত আধা থেকে এক নম্বর বেশি পাওয়ার মতো মান যেন বজায় থাকে। এভাবে প্রতিটি প্রশ্নে সামান্য বাড়তি নম্বর অর্জনের চেষ্টাই শেষ পর্যন্ত সাফল্যের ব্যবধান গড়ে দিতে পারে।

বিসিএস ভাইভা প্রস্তুতি: যেসব বিষয়ে গুরুত্ব দেবেন
বিসিএসের চূড়ান্ত ধাপ হলো ভাইভা। এ ধাপে ভালো করতে প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি, বিষয়ভিত্তিক জ্ঞান, সমসাময়িক বিষয়ে ধারণা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার দক্ষতা। ভাইভা প্রস্তুতির ক্ষেত্রে যেসব বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, সেগুলো তুলে ধরা হলো।

কৌশলগত প্রস্তুতি: বিজেএসে চতুর্থ হানিফ
মোহাম্মদ হানিফ মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন। বর্তমানে পড়ছেন স্নাতকোত্তরে। সম্প্রতি ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ‘সিভিল জজ’ পদে চতুর্থ হয়েছেন।

তরুণ চাকরি প্রার্থীদের জন্য ৭ পরামর্শ
চাকরির বাজার এখন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন। প্রতিদিন কত তরুণ আবেদন পাঠান, অপেক্ষায় থাকেন। তবে খুব কম তরুণই ডাক পান, বাকিরা হন প্রত্যাখ্যাত। পথ বন্ধুর, তবু থেমে যাওয়ার কারণ নেই। সঠিক কৌশল এবং মনে জোর থাকলে এই পথেও আলো মেলে। চাকরিপ্রত্যাশী তরুণদের জন্য রইল তেমনই কয়েকটি জরুরি পরামর্শ।























