ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ম্যাচকেই ফাইনাল ভাবছেন বাংলাদেশ কোচ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

ডুলি বলেন, ‘আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে আপনাকে যে প্রতিটি ম্যাচ খেলতে হয়, তার সব কটিই ফাইনাল; তবে এই ম্যাচটি সত্যিকার অর্থেই ফাইনাল, কারণ আমি মনে করি পাকিস্তান অন্যতম সেরা দল—অথবা বাকি দলগুলোর মধ্যে এখানে সেরা দল। তাই ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতেই হবে, আর ফাইনাল জিততে এবং সাফ টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’

আসিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন বাংলাদেশ কোচ। তবে প্রতিপক্ষকে হালকাভাবে না নিলেও চোখে চোখ রেখে লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি। ডুলির ভাষায়, ‘আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে আমরা ফুটবল খেলতে পারি, লড়াকু ফুটবল খেলতে পারি এবং আমরা এটা সমর্থকদের জন্যই করি—আর পাকিস্তানকেও এটা দেখাতে হবে যে আমাদের হারানো সহজ নয়। ওদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না, এটা নিশ্চিত।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশ। রক্ষণভাগের এই দৃঢ়তাই ডুলির বড় আত্মবিশ্বাসের জায়গা। দলের ভেতর কোনো ‘ইগো’ নেই এবং জয়ের ক্ষুধাই সবার চেয়ে বেশি বলে মনে করেন তিনি। কোচ বলেন, ‘এটা আমাদেরই অঞ্চলের একটি দল, তাই আমরা চোখে চোখ রেখে লড়তে পারি এবং দিনশেষে বিষয়টা দাঁড়ায় কারা সবচেয়ে বেশি জিততে চায়। আজ রাতে মিটিংয়েও আমরা এ নিয়ে কথা বলব যে, আমাদের চেয়ে বেশি জয়ের ক্ষুধা আর কারও নেই।’

তবে সেমিফাইনালের আগে বড় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন রাইট-ব্যাক সাদ উদ্দিন। সাদের অনুপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ডুলি বলেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুব দুঃখজনক, কারণ সাদ এমন একজন খেলোয়াড় যে যখনই খেলে, যখনই মাঠে নামে—এমনকি অনুশীলনেও—সব সময় শতভাগ দেয়। ডান প্রান্তে সে খুব শক্তিশালী একজন ডিফেন্ডার ছিল; অত্যন্ত আক্রমণাত্মক মানসিকতার, রক্ষণাত্মক কাজে ভালো, দক্ষ এবং খুব কঠোর পরিশ্রমী। তাই আগামীকাল অবশ্যই তাকে মিস করা হবে এবং অন্য একজন খেলোয়াড় দিয়ে আমাদের সেই ঘাটতি পূরণ করতে হবে। সেই খেলোয়াড়টি কে হবে তা নিয়ে আমরা ভাবছি এবং যে-ই আসুক না কেন, আমি নিশ্চিত সেও সাদের মতোই খেলবে এবং আমাদের সফল হতে সাহায্য করবে।’

ফ্রান্সকে হারিয়ে ৬৪ বছরের আক্ষেপ ঘোচাল ইতালি

শুরুতে এগিয়ে গিয়েও ইতালির বিপক্ষে জেতা হয়নি ফ্রান্সের। উয়েফা নেশনস লিগের ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাতে সান সিরোয় ডেকে নিয়ে ফরাসিদের ৩-১ গোলে হারিয়েছে আজ্জুরিরা।

হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তানের

হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠাই পাকিস্তানের লক্ষ্য। প্রতিপক্ষের মাঠে লড়াই, গ্যালারিভর্তি দর্শক কিংবা হামজা চৌধুরীর মতো তারকা—কোনোটিই আলাদা করে ভাবাচ্ছে না পাকিস্তানকে।

জনপ্রিয় টার্গেট

পাকিস্তান ম্যাচকেই ফাইনাল ভাবছেন বাংলাদেশ কোচ

পাকিস্তান ম্যাচকেই ফাইনাল ভাবছেন বাংলাদেশ কোচ

প্রকাশ: ০৬:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬