ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার এই পেসার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে বিয়ার্ডম্যানের তোপে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ২৩.৩ ওভার ব্যাট করে ৭ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। শুরুতেই ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে ফিরিয়ে দেন বিয়ার্ডম্যান। এরপর সাবেক অধিনায়ক জো রুটকে সাজঘরে পাঠিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে আরও বড় ধাক্কা দেন।

সেখানেই থামেননি বিয়ার্ডম্যান। একে একে জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন ও জোফরা আর্চারকে ফিরিয়ে পূর্ণ করেন নিজের ছয় উইকেট। ওয়ানডে অভিষেকে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় পুরুষ ক্রিকেটার হলেন তিনি। এর আগে ১৯৮৮ সালে এই কীর্তি গড়েছিলেন টনি ডডেমেইড।

বিয়ার্ডম্যানে ২৪ রানে ৬ উইকেট অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে অভিষেকে সেরা বোলিং ফিগার। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে অভিষেকে এর চেয়ে ভালো বোলিং করেছেন মাত্র তিনজন। এই তালিকায় সবার ওপরে স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল। ২০২৪ সালে ওমানের বিপক্ষে ২১ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিয়ার্ডম্যান। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘ঠিক কী ঘটে গেল, বুঝতে পারছি না। সবকিছু খুব দ্রুত ঘটেছে। দেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক বড় সম্মানের। কয়েকটি উইকেট পাওয়াটা বাড়তি পাওনা।’

অভিষেকের আগে কিছুটা স্নায়ুচাপে ছিলেন বলেও জানান এই পেসার, ‘শুরুতে বেশ নার্ভাস ছিলাম। প্রথম বল থেকেই শুধু নিজের পরিকল্পনা অনুযায়ী বল করতে চেয়েছি। এরপর সবকিছু স্বাভাবিক মনে হতে থাকে।’

অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের নেতৃত্বেরও প্রশংসা করেন বিয়ার্ডম্যান, ‘এই দলের সঙ্গে থাকতে দারুণ লাগে। বাইসন (মিচেল মার্শ) অসাধারণ একজন নেতা। তিনি স্নায়ুচাপ কাটিয়ে উঠতে সাহায্য করেছেন।’

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ নভেম্বর অ্যাডিলেডে। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১৮ নভেম্বর হোবার্টে। এরপর ২১ নভেম্বর মেলবোর্নে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

খাজার পাশে দাঁড়িয়ে কামিন্সকে একহাত নিলেন ওয়ার্নার

২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং বিতর্ক নতুন করে আলোচনায় এনেছেন উসমান খাজা। তাঁর বক্তব্যের পক্ষে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের কড়া সমালোচনা করেছেন সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার।

এমন বাজে সময় আগে কখনো আসেনি ভারতের

এমন বাজে সময় আগে কখনো আসেনি ভারতের

ওয়ানডে ক্রিকেটে এমন বিব্রতকর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে রান খোলার আগেই প্রথম তিন উইকেট হারিয়ে অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে দলটি।

অস্ট্রেলিয়া অধিনায়কের ১ ঘণ্টা ৮ মিনিটের সংবাদ সম্মেলন

উসমান খাজার স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে করা অভিযোগের জবাব দিতে ১ ঘণ্টা ৮ মিনিট সংবাদ সম্মেলন করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেখানে খাজার দাবি উড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজের অবস্থান ও দলের সংস্কৃতি নিয়েও কথা বলেছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

রংপুরে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা আহত

৩৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার এই পেসার

প্রকাশ: ০৩:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬