শুধু স্টোকসই নন, ২০২৭ আইপিএলের নিলামে তাঁর পাশাপাশি আরও ২৮ ক্রিকেটার ২ কোটি রুপির ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন। এই ২৯ ক্রিকেটারের মধ্যে আছেন কেবল দুই ভারতীয় আবেশ খান ও দীপক চাহার। দুজনই পেসার, যাঁদের মধ্যে দীপক ব্যাটিংয়েও অবদান রাখতে পারেন। সর্বোচ্চ আট ক্রিকেটার আছেন নিউজিল্যান্ড থেকে। সেই আট কিউই ক্রিকেটার হলেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ট্রেন্ট বোল্ট ও উইলিয়াম ও’রুর্কে।
২ কোটি ভিত্তিমূল্যের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচজন করে আছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে। স্টোকসের পাশাপাশি ইংল্যান্ডের অন্য ক্রিকেটাররা হলেন জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, সনি বেকার ও টম কারান। এই তালিকায় অস্ট্রেলিয়ানদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে বড় নাম ডেভিড ওয়ার্নার। আরও আছেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ঝাই রিচার্ডসন, মাহলি বিয়ার্ডম্যান ও স্পেনসার জনসন। তিন আফগান ক্রিকেটার হলেন ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও রহমানউল্লাহ গুরবাজ।
ভারতীয়দের মতো ২ কোটির ভিত্তিমূল্যে দুইজন করে আছেন ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকেও। দুই প্রোটিয়া ক্রিকেটার হলেন অ্যানরিখ নরকিয়া ও জেরাল্ড কোয়েটজি। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার হলেন মাথিশা পাতিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন শাই হোপ ও শিমরন হেটমায়ার।
২০২৫ সালের মেগা নিলামের আগে চালু হওয়া নিয়ম অনুযায়ী, আইপিএলে আগে খেলেছেন এমন কোনো ক্রিকেটার মেগা নিলামে নাম নিবন্ধন না করলে পরবর্তী মিনি নিলামেও অংশ নিতে পারবেন না। এই নিয়মের কারণে ২০২৭ আইপিএলের নিলামের আগে নাম নিবন্ধনের সুযোগ ছিল না স্টোকসের। ১৬ ডিসেম্বর গোয়ায় হবে এই নিলাম।

দৈনিক টার্গেট 



























