ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

আজ বুধবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণে টানা দ্বিতীয় দিনের বৈঠকে দর-কষাকষির অংশ হিসেবে তৃতীয় দফা প্রস্তাব জমা পড়েছে মজুরি বোর্ডে। এসব প্রস্তাবে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাবিত বেতনের অঙ্কের ব্যবধান ধীরে ধীরে কমেছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় নির্ধারিত আলোচনা শুরু হয়। গতরাতের মধ্যে একটি ঐকমত্যে…

রিমন ও মোস্তাফিজ দম্পতির বিরুদ্ধে দুদকের অভিযোগপত্রের অনুমোদন

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এবং চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর বিরুদ্ধে সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের মামলায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় সরকারের

উন্মুক্ত, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে সরকার। কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে প্রস্তাবিত সাইবার আইন নিয়ে মতবিনিময়ে এ প্রত্যয় ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

জনপ্রিয় টার্গেট

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

প্রকাশ: ১১:০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬