ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দামে আবারও বড় পতন, প্রতি ভরিতে কমেছে কত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

সবশেষ মঙ্গলবার (২৪ নভেম্বর) সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯২৫ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

বাংলাদেশ ব্যাংক: দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা

ব্যাংকিং খাতের আর্থিক দুর্বলতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরাতে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন, পুনঃমূলধনীকরণ ও আর্থিকভাবে সক্ষম করে তোলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের স্বার্থ…

 ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং শরিয়াহসম্মত বিনিয়োগের উপকরণ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোর উদ্বৃত্ত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি, তারল্য ব্যবস্থাপনায় নমনীয়তা আনা এবং ব্যবসা ও অবকাঠামো…

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে ইউনিট স্থাপন, কেনা হবে অস্ত্র

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণে সৃষ্ট ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য দেশের বিমানবন্দরগুলোতে দ্রুত অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, পাখি নিয়ন্ত্রণে…

জনপ্রিয় টার্গেট

সোনার দামে আবারও বড় পতন, প্রতি ভরিতে কমেছে কত

প্রকাশ: ১১:১৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬