ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোহানেসবার্গে হারের শঙ্কায় বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

কিন্তু এক দিন না পেরোতেই বদলে গেছে পরিস্থিতি। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০০ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে এখনও প্রয়োজন ৫৭ রান। হাতে রয়েছে মাত্র পাঁচ উইকেট।

চতুর্থ দিনটি অবশ্য বাংলাদেশের জন্য শুরু হয়েছিল লিটন দাসের ইতিহাস গড়ার আনন্দ দিয়ে। উইকেটের পেছনে আটটি ডিসমিসাল করে টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েন এই উইকেটকিপার ব্যাটার।

আগের দিনের ৩৮৬/৭ রান নিয়ে ব্যাটিং শুরু করে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার ১১৭ রানের অষ্টম উইকেট জুটিতে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা। ১৬৫ বলে ১০২ রান করে রিকেলটন ফিরলেও রাবাদা করেন ৯৩ বলে ৭২ রান। তাঁকে স্টাম্পিং করেই আট ডিসমিসালের রেকর্ড পূর্ণ করেন লিটন। শেষ দিকে অধিনায়ক টেম্বা বাভুমার অপরাজিত ৬৮ রানে ৫৫৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

১৫৭ রানের লিডের চাপ নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরুতেই তানজিদ হাসান ৪ এবং মুমিনুল হক ১ রান করে ফিরে যান। পরে মাহফিজুল ইসলাম ৯২ বলে ৩২ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও সাইমন হারমারের বলে বোল্ড হন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ১১ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে ৪৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ওপর ভরসা ছিল টাইগার সমর্থকদের। কিন্তু ২৩ রান করে কাগিসো রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন হৃদয়। তাতেই আরও গভীর সংকটে পড়ে সফরকারীরা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা হৃদয়-লিটনের কাছ থেকে দ্বিতীয় ইনিংসেও বড় কিছুর প্রত্যাশা থাকলেও এবার আর তা হয়নি।

বাংলাদেশকে টপকে সুপার সিক্সে জিম্বাবুয়ে

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে থাইল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তবে এই জয়ের পরও সুপার সিক্সে ওঠা হলো না বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ রানের জয় পেলেও নেট রানরেটের হিসাব-নিকাশে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দলকে।

আইসিসির শাস্তি পেলেন ইবাদত

আইসিসির শাস্তি পেলেন ইবাদত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের পেসার ইবাদত হোসেনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির প্রথম স্তরের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এই পেসার।

অস্ট্রেলিয়ার অধিনায়কের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ

‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’ নামে পরিচিত ওই ঘটনায় বলের রিভার্স সুইং আদায়ের লক্ষ্যে স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন ব্যানক্রফট। তদন্ত শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট এই তিনজনই ঘটনার সঙ্গে জড়িত।

জনপ্রিয় টার্গেট

বরিশালে পার্কিং করা বাসে আগুন-ট্রাকে পেট্রলবোমা, মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

জোহানেসবার্গে হারের শঙ্কায় বাংলাদেশ

প্রকাশ: ১২:১৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬