১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমন একটি জয়ের জন্য ৫৭৫ দিনের অপেক্ষা ফুরাল বার্সার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের চতুর্থ রাউন্ডে ভিলার বিপক্ষে দাপুটে ফুটবল খেলেছে বার্সা। তিন গোলের জয়ের পাশাপাশি প্রতিপক্ষকে গোল করতে না দিয়ে নিজেদের রক্ষণভাগের দৃঢ়তারও প্রমাণ দিয়েছে তারা।

মিস্টার চিপ-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ৯ এপ্রিল বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারানোর পর চ্যাম্পিয়নস লিগে জয় ও ক্লিনশিট একসঙ্গে পায়নি বার্সা। সেই ম্যাচের পর কেটে গেছে ৫৭৫ দিন। এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ক্যাম্প ন্যূতে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন রাফিনিয়া। এ ছাড়া একবার জালের দেখা পান লামিনে ইয়ামাল।

ভিলার বিপক্ষে জয়টি বার্সার জন্য আরও একটি কারণে তাৎপর্যপূর্ণ। ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে বরাবরই শক্তিশালী কাতালানরা। ইউরোপীয় প্রতিযোগিতায় ইংলিশ দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে ৪৬ ম্যাচ খেলে মাত্র দুটিতে হেরেছে তারা।

বার্সার সেই হার দুটির প্রতিপক্ষ ছিল লিভারপুল। ইংলিশ ক্লাবগুলোর জন্য কাতালানদের মাঠে জয় পাওয়া যে কতটা কঠিন, পরিসংখ্যানই তার প্রমাণ।

স্কোয়াকা-র তথ্য অনুযায়ী, নিজেদের মাঠে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে টানা ১৬ ম্যাচ অপরাজিত রয়েছে বার্সা। যেখানে ১১ জয়ের বিপরীতে পাঁচটিতে পয়েন্ট ভাগ করেছে তারা। ভিলাকে হারিয়ে নিজেদের দাপট ধরে রাখল বার্সা।

ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

ভারতের চোখে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী

সাফ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে দলগুলো আসতে শুরু করেছে। আজ ঢাকায় এসেই বাংলাদেশকে ফেবারিট ট্যাগ দিয়েছে ভারত।

‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’

দুদিন পরই শুরু হচ্ছে সাফ। তবে হামজা চৌধুরীকে শুরুতেই পাচ্ছে না বাংলাদেশ। দলের সঙ্গে যোগ দেবেন দেরিতে। তবু হামজা থাকায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা সাফ নিয়ে আশাবাদী। ২০০৩ সাফজয়ী অধিনায়ক রজনীকান্ত বর্মণের আশা, ২৩ বছর পর এবারও বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল

এমন একটি জয়ের জন্য ৫৭৫ দিনের অপেক্ষা ফুরাল বার্সার

প্রকাশ: ১০:১৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬