দুবাইয়ে ফাইনালে টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে ভারত। শেফালি ভার্মার ৬৮ ও স্মৃতি মান্ধানার ৫৯ রানের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহ গড়ে তারা। জবাবে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বড় জয়ে নারী এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করে করে ভারত।
পূর্ব ঘোষণা অনুযায়ী, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাকভি। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্সআপের চেক তুলে দেন তিনি। কিন্তু চ্যাম্পিয়ন ভারতের জন্য ট্রফি তুলে দেওয়ার সময় ভারতীয় দলের কেউ মঞ্চে ওঠেনি। ফলে নাকভির হাত থেকে ট্রফি গ্রহণের আনুষ্ঠানিকতাও হয়নি।
ভারতের এই অবস্থান অবশ্য নতুন নয়। গত বছর পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও পাকিস্তানকে হারানোর পর নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় দল। সেবারও নাকভি এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান হিসেবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরুষদের পর এবার নারী এশিয়া কাপেও এবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। ফলে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের রেকর্ড অষ্টম এশিয়া কাপ জয় যেমন আলোচনায় এসেছে, তেমনি নাকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার ঘটনাও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। মিথ্যা চোটের নাটক, ড্রেসিংরুমের তথ্য ফাঁস, শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। এমন ঘটনায় পাকিস্তানি বাঁহাতি ব্যাটার কঠিন শাস্তি পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
রাকিবুল হাসান চার মারতেই উদযাপন শুরু বাংলাদেশের। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে রাকিবুলের বাঁধভাঙা উদযাপনে যোগ দেন শরীফুল ইসলাম, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সুদূর পচেফস্ট্রুম থেকে সেই রেশ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। ছয় বছর আগের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের কথা বলা হচ্ছে, সেটা অনেকেই বুঝতে পেরেছে
বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর সেটার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। এখন নিচের সারিতে অবস্থান করছে এশিয়ার এই দল।
দৈনিক টার্গেট 























