লড়াইয়ে ফেরালেন স্পিনাররা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

৩ উইকেটে ২১৩ রানে প্রথম দিন শেষ করা বাংলাদেশের সামনে বড় পুঁজির সুযোগ ছিল। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন ৪০০ রানের লক্ষ্যের কথা জানিয়েছিলেন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় এর ধারে-কাছেও পৌঁছায়নি বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৫১ রানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অলআউট হওয়ার পেছনে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের চেয়ে বাংলাদেশের ব্যাটাররাই বেশি দায়ী। দ্বিতীয় দিনেও কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং করেছে স্বাগতিকেরা। তবে শেষ সেশনে বোলারদের লড়াকু পারফরম্যান্সে দিনটা পুরোপুরি হাতছাড়া হয়নি বাংলাদেশের।

দ্বিতীয় দিনের শুরুতে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৯৯ রানে ব্যাটিং করতে নামা সাদমান। দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির পর নিজের ইনিংসকে আর বেশি দূর নিতে পারেননি। জশুয়া বিশপের বলে এলবিডব্লু হয়ে ফেরার আগে সাদমান করেন ১০৫ রান। সবচেয়ে বেশি হতাশ করেছেন হৃদয়। আগের দিন ৪২ রানে রিটায়ার্ড হার্ট হওয়া এই ব্যাটার কাল আর কোনো রানের দেখা পাননি। ষষ্ঠ উইকেটে লিটন দাসের সঙ্গে ৩২ রান করে প্রতিরোধ গড়ার আভাস দিলেও ১৫ রানের বেশি স্থায়ী হয়নি মিরাজের ইনিংস। জোমেল ওয়ারিক্যানের বলে ডিফেন্সের চেষ্টায় ব্যর্থ হয়ে বোল্ড হন এই অলরাউন্ডার। এরপর লিটনকে একপাশে রেখে নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুলরা বিদায় নিলে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। যোগ্য সঙ্গ না পাওয়ায় ৩৪ রানের অপরাজিত ইনিংসকে বড় করার সুযোগ পাননি লিটন।

স্বাগতিক ব্যাটারদের সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন জোমেল। টানা ভালো জায়গায় বল যেমন ফেলেছেন, তাঁর টার্ন সামলাতেও হিমশিম খেয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। আগের দিনের ২ উইকেটের সঙ্গে গতকাল জোমেলের শিকার আরও ৩টি।

গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার ই-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। দলের হয়ে জয়সূচক গোলটি করেছে রাতুল।

জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ

জিমির ১৫০তম ম্যাচে হারল বাংলাদেশ

ভারতের বিপক্ষে ১৩ গোলের দুঃস্বপ্ন পেছনে ফেলে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। দেশের হকির পোস্টারবয় রাসেল মাহমুদ জিমির ক্যারিয়ারের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে লড়াইটাও হলো সমানে সমান। তবে শেষ রক্ষা হয়নি; পেনাল্টি কর্নারের একটি আঘাতেই জাপানের কাছে ১-০ ব্যবধানে হ

শেষ তিন তিরে সোনা জিতলেন বন্যা

শেষ তিন তিরে সোনা জিতলেন বন্যা

ফাইনালের শেষ তিনটি তির ছোড়ার আগে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন বন্যা আক্তার। তখনো স্বর্ণপদক নিশ্চিত হয়নি। শেষ ধাপে তিনটি তিরই লক্ষ্যভেদ করল নিখুঁতভাবে—প্রতিটিতে ১০ পয়েন্ট। বাংলাদেশের এই আর্চারের এমন পারফরম্যান্সের জবাব দিতে পারেননি কাজাখস্তানের মিলানা বুরলেভা। তাঁকে ১৪৫–১৪৩ পয়েন্টে হারিয়ে এশিয়া কাপে সোনা জ

জনপ্রিয় টার্গেট

লড়াইয়ে ফেরালেন স্পিনাররা

প্রকাশ: ০৭:০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬