এই দর্শনগুলো আমাদের ছিল। আমরা সেগুলোকে ভুলে ছিলাম। এমন এক যান্ত্রিক যুগে বাস করতে শুরু করেছি যে এসব নিয়ে কথা বলা বা চর্চার সুযোগ নেই। এখন আমার শরীর সম্পর্কে মনে হয় ওষুধ নির্মাণ প্রতিষ্ঠানগুলো আমার চেয়ে বেশি জানে। বাউল শফি মণ্ডল এ নিয়ে অনেক কথা বলেছেন। তাঁরা জানেন, চর্চা করেন। আমাদের এখানে অর্ধেক বাউল গান হয়েছে চাঁদ নিয়ে। নারীর সঙ্গে চাঁদের যে সম্পর্ক, সেটা জানা জরুরি।
তথ্যসূত্র: রাসেল মাহমুদের নেওয়া সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের সাক্ষাৎকার, প্রথম আলো, ৩ নভেম্বর ২০১৯

দৈনিক টার্গেট 





















