বিশ্বজয়ী কোচ স্কালোনির মায়ের মৃত্যুতে আর্জেন্টিনায় শোক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

স্কালোনির মায়ের মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শোকবার্তা প্রকাশ করেছে। এক্স হ্যান্ডলে এএফএ লিখেছে, ‘এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পুরো পরিবার আমাদের কোচ লিওনেল স্কালোনি এবং তাঁর পরিবারের প্রতি তাঁর মা ইউলালিয়া মারজেত্তির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ‘এল গ্রিঙ্গো’ ও তাঁর প্রিয়জনদের প্রতি সব আর্জেন্টাইনদের পক্ষ থেকে সমবেদনা। শক্ত থাকুন।’

পারিবারিক সূত্রের বরাত অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় পরশু রাতে সান্তা ফের নিজ বাড়িতেই মারা যান মারজেত্তি। স্কালোনি বর্তমানে বুয়েনস এইরেসে রয়েছেন। মায়ের শেষকৃত্যে অংশ নিতে পুজাতোতে যাবেন। শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানটি শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

স্কালোনির মায়ের শারীরিক অসুস্থতার বিষয়টি আজ থেকে পাঁচ বছর আগেই তিনি নিজে প্রকাশ্যে জানিয়েছিলেন। ২০২১ সালের ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে মনুমেন্তাল স্টেডিয়ামে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ের পর জীবনের কঠিন সময় নিয়ে আবেগঘন কথা বলেছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে সেই সময় তাঁর পক্ষে ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি চিন্তা করার মতো মানসিক শক্তি ছিল না। স্কালোনি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবার অবস্থায় নেই।’

শেষ পর্যন্ত স্কালোনি আর্জেন্টিনা দলের দায়িত্বে থেকে যান এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করেন। আর সেই বিশ্বকাপ জয়ের ট্রফিটিও তিনি তাঁর মাকে উৎসর্গ করেছিলেন। কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন কোচ

আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, ‘এই জয়টা মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তিনি খুব গুরুতর একটি সমস্যার মুখোমুখি হয়েছেন। এখনো লড়াই করে যাচ্ছেন।’ স্কালোনির মা গত পরশু চলে গেলেন না ফেরার দেশে।

২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার কোচ হয়ে এই চার শিরোপা জেতেন স্কালোনি। এই চার শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়া। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর দি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। আর মেসি ৭ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন।

‘বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে নিয়ে আজেবাজে খবর ছড়ানো হয়েছে’

টানা দুইবার বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছেই গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু নিউজার্সিতে গত ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় শিরোপা ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। টানা দুইবার চ্যাম্পিয়ন না হতে পারা আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে অনেকেই সমালোচনা করেন। এমনকি সামাজিক মাধ্যমে আকাশী-নীলদের আত্মনিবেদ

৬৬ বছরে যা হয়নি, গত রাতে ঘটল এমন অঘটন

৬৬ বছরে যা হয়নি, গত রাতে ঘটল এমন অঘটন

২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ—কথাটা যে আর্সেনাল সম্পর্কে, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গতকাল রাতে যখন তাদের প্রতিপক্ষ ফ্লিটউড, তখন চোখ বুজে অনেকেই আর্সেনালের জয় দেখতে পাচ্ছিলেন। কিন্তু কখনো কখনো ম্যাজিকও তো হয়। চতুর্থ স্তরের দল ফ্লিটউড উঠে গেল পরের রাউন্ডে।

জনপ্রিয় টার্গেট

হৃদয়ের এ কেমন ব্যাটিং

বিশ্বজয়ী কোচ স্কালোনির মায়ের মৃত্যুতে আর্জেন্টিনায় শোক

প্রকাশ: ০৯:৫৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬