০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন একটি কূটচাল: সারোয়ার তুষার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ সোমবার শেখ হাসিনার পাসপোর্টের আবেদন বিষয়ে দেওয়া প্রতিক্রিয়ায় এ কথা বলেন সারোয়ার তুষার।

এনসিপির এই নেতা বলেন, ‘রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছেন। কিন্তু আমরা রয়টার্সের প্রতিবেদনে দেখতে পেলাম যে সেখানে শেখ হাসিনার পক্ষ হয়ে একটি ফার্ম আবেদন করেছে তাঁর পাসপোর্ট দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের মিডিয়ায় এই তথ্যটি একটু ভিন্নভাবে আসছে। আমরা মনে করি, যদি শেখ হাসিনা আবেদন করেও থাকেন, এটি তাঁর একটি নতুন কূটচাল মাত্র।’

সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর মামলার রায় হয়েছে। আত্মসমর্পণ কিংবা আপিল করার জন্য নির্ধারিত সময়ও পার হয়ে গেছে। তিনি এর মধ্যে কোনো আবেদন করেননি। এখন তাঁকে বাংলাদেশে ফিরতে হলে ভারতের পক্ষ থেকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করতে হবে। বাংলাদেশে ফেরার পর তাঁর সাজা কার্যকর হবে। তিনি আরও বলেন, পাসপোর্ট কিংবা ট্রাভেল পাসের আবেদন করে শেখ হাসিনা সময়ক্ষেপণ করছেন। এটি একধরনের কূটচাল বলে মনে করে এনসিপি।

সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান, কিন্তু সরকার তাঁকে আসতে দিতে চায় না—এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা চলছে। বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনা ভারত সরকারের হেফাজতে রয়েছেন। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের আনুষ্ঠানিকভাবে কথা বলা উচিত।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশ সরকারের উচিত ভারতকে বলা যে পত্রিকার সংবাদ অনুযায়ী যেহেতু শেখ হাসিনা আসার আগ্রহ দেখিয়েছেন, এবং বাংলাদেশে ন্যায়বিচারের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, কাজেই ভারতের উচিত তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করা। এ ব্যাপারে কোনো ধরনের টালবাহানা যেন ভারত সরকার না করে এবং এখানে বাংলাদেশ অবশ্যই ‘ডিল করবে’ ভারতকে, শেখ হাসিনাকে না।

সারোয়ার তুষার বলেন, বাংলাদেশ সরকারের উচিত ভারতকে লিখিতভাবে জানানো যে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের টালবাহানা করা উচিত নয়। বাংলাদেশ সরকারকে এ ক্ষেত্রে ভারতের সরকারের সঙ্গেই আলোচনা করতে হবে। তিনি আরও বলেন, দেশে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডগুলোরও বিচার হওয়া প্রয়োজন। পাশাপাশি আওয়ামী লীগের বিষয়ে একটি সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত আসা দরকার।

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়াকে ‘লজ্জাহীন’ বললেন রিজভী

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ছাত্র-শিশু-শ্রমিকসহ সাধারণ মানুষকে হত্যার পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করেন। তাঁর মধ্যে ন্যূনতম লজ্জাবোধ থাকলে…

সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরসহ বিভিন্ন দাবিতে সভা-সেমিনার, বিক্ষোভ ও লংমার্চের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। গত কয়েক মাসের এসব কর্মসূচির পরও সরকারের কাছ থেকে দাবি পূরণের…

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি অনুমোদন

ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করা হয়েছে সিফাত সুলতানা মিমকে। সদস্যসচিব হয়েছেন ইথার ফারিয়েল হামিদ এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা। আংশিক কমিটিগুলো আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন একটি কূটচাল: সারোয়ার তুষার

প্রকাশ: ০৬:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬