আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জামায়াতে ইসলামীর (চাঁপাইনবাবগঞ্জ-৩) নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ দাবি করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী শাহে আলম সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
নূরুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে বিভিন্ন জেলা পরিষদের জনপ্রতিনিধিদের ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় জেলা পরিষদগুলোর অধিকাংশে সেবামূলক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং জনসেবা বিঘ্নিত হয়। এ ছাড়া উক্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার মতো আর্থিক বিষয়গুলো নিষ্পত্তি দুরূহ হয়ে পড়েছিল। প্রতিষ্ঠানগুলোর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার সংক্রান্ত প্রকল্প মাঝপথে আটকে ছিল। এ পরিস্থিতিতে জটিলতা নিরসনের জেলা পরিষদ আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ করা হয়। প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, ফাইল প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা দূর হয়ে নতুন গতিশীলতা এসেছে। বাজেট প্রণয়ন, বরাদ্দ বণ্টন এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতার মতো আর্থিক বিষয়গুলোর আইনি জটিলতা দূর হয়েছে, যা পরিষদের সম্পদের অপচয় ও আর্থিক বিশৃঙ্খলা রোধে ভূমিকা রেখেছে।

দৈনিক টার্গেট 























