আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরের প্রথম নয় দিনেই ৪৭ জন প্রাণ হারিয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ করা তথ্য বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; মারা গেছে ৩ জন। চলতি বছর এ নিয়ে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৬২ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২২৪ জন। বর্তমানে ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৭২৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগের ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

দৈনিক টার্গেট 























