শিরীন সুলতানাকে অভিনন্দন জানালেন খোকন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৯১ বার পঠিত হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় শিরীন সুলতানাকে অভিনন্দন জানিয়েছেন তার স্বামী ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

মঙ্গলবার (৪ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে স্ত্রীকে শুভেচ্ছা জানান খোকন। সেখানে তিনি তাদের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সংগ্রামের স্মৃতিচারণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াশোনার সময় থেকেই দেশের জন্য কাজ করার যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেটিই ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

খোকন লেখেন, বহু আন্দোলন, ত্যাগ ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। একই সঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগকে তিনি ব্যক্তিগত অর্জনের চেয়ে বড় দায়িত্ব হিসেবে দেখছেন। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের সেবায় নিজেদের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি।

স্ত্রীর ব্যক্তিগত গুণাবলীর প্রশংসা করে খোকন বলেন, শিরীন সুলতানার মধ্যে যে আন্তরিকতা, সততা ও সাহস রয়েছে, তা দিয়ে তিনি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবেন। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টের শেষাংশে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন দায়িত্ব পালনের পথে শিরীন সুলতানার জন্য শুভকামনা জানান।

উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী হন।

শিরীন সুলতানাকে অভিনন্দন জানালেন খোকন

প্রকাশ: ০১:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬