চাঁদাবাজিতে অস্থির বাজার: শফিকুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৬৮ বার পঠিত হয়েছে

রাজধানীর পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। মঙ্গলবার ভোরে মিরপুরের শাহ আলী পাইকারি বাজার ঘুরে তিনি বাজার ব্যবস্থাপনায় অসাধু মধ্যসত্বভোগী ও চাঁদাবাজদের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বাজার পরিদর্শনের সময় বিভিন্ন পণ্যের দাম, সরবরাহ ব্যবস্থা এবং সাধারণ ক্রেতাদের ভোগান্তির বিষয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা বাড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষকে বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে।

তিনি আরও বলেন, বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি এবং মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিরোধীদলীয় নেতা জানান, জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদল ধারাবাহিকভাবে সোচ্চার থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মো. মোবারক হোসাইন, মোহাম্মদ সেলিম উদ্দিন, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং মাহফুজুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

বাজার পরিদর্শন শেষে জামায়াত নেতারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজার ব্যবস্থার বিভিন্ন সমস্যা সম্পর্কে তাদের মতামত শোনেন।

চাঁদাবাজিতে অস্থির বাজার: শফিকুর

প্রকাশ: ০১:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬