রিজভী বলেন, ‘দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে, কোনো অবৈধ সংগঠনের দেওয়া কর্মসূচি জনগণ পরোয়া করে না। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা যারা করছে, তাদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সদা তৎপর থাকার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, ‘আজও পরাজিত শক্তি নানাভাবে, নানা দিক থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ করছে, পেট্রল ছিটাচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ, এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে। কিন্তু আমি তারপরেও বলব, সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আরও তৎপরতা দেখাতে হবে। তাদেরকে আরও সক্রিয় হতে হবে।’ তিনি বলেন, ‘এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যদি সদা তৎপর না হয়, এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব—সবকিছুই একটি প্রশ্নবোধক জায়গায় এসে দাঁড়াবে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, ‘দেশ স্বাভাবিকভাবে চলছে। কোন বেআইনি সংগঠন, সন্ত্রাসী সংগঠন কে কি বলল আর সেটা আপনারা প্রশ্ন করেন, এটা খুব দুঃখজনক। কোনো লকডাউন নাই, সমস্ত কিছু স্বাভাবিকভাবে চলছে।’

দৈনিক টার্গেট 



























