ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষে ইয়ামাল, দুইয়ে এমবাপ্পে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল ও ১৩ অ্যাসিস্টে মোট ২৬ গোলে অবদান রেখেছেন ইয়ামাল। ২৫ গোলে অবদান রেখে তালিকার দ্বিতীয় স্থানে আছেন এমবাপ্পে। রিয়ালের ফরাসি তারকা এখন পর্যন্ত করেছেন ২০ গোল ও ৫ অ্যাসিস্ট।

গোল অবদানে এগিয়ে থাকার পাশাপাশি লা লিগায়ও একের পর এক মাইলফলক স্পর্শ করছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ৭৯ ম্যাচে ৭০ গোল করেছেন তিনি। ২০১৭ সালে বার্সার সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজও ৭৯ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন। লিগে দ্রুততম ৭০ গোলের কৃতিত্বে সুয়ারেজের সঙ্গে একই অবস্থানে আছেন এমবাপ্পে।

২০২৪ সালের গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রিয়ালে যোগ দেন এমবাপ্পে। আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন তিনি।

রিয়ালে অভিষেক মৌসুমেই সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ৪৪ গোল করেন এমবাপ্পে। সেই পারফরম্যান্সে জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু। পরের মৌসুমেও গোলের ধারাবাহিকতা ধরে রেখে করেন ৪২ গোল।

২০২৬ সালের এপ্রিলে রিয়ালের হয়ে ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। চলতি মৌসুমেও গোল করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। তবে ব্যক্তিগত সাফল্যের মধ্যেও শনিবার রাতে দলীয় ব্যর্থতার মুখে পড়েন তিনি।

লা লিগার ১৪তম রাউন্ডে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। ম্যাচে এমবাপ্পে গোল করলেও তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি।

জুড বেলিংহামের পাস পেয়ে পেনাল্টি এলাকার ভেতর থেকে জোরালো শটে গোল করেন এমবাপ্পে। এর আগে ২২ মিনিটে টনি মার্তিনেজের গোলে এগিয়ে যায় আলাভেস। ডিন হুইজেনের ভুল ব্যাক পাস থেকে সুযোগ তৈরি করে শট নেন মার্তিনেজ। ইব্রাহিমা কোনাতের গায়ে লেগে বল গোললাইন পেরিয়ে যায়।

পরে কোনাতের ক্লিয়ারেন্স থেকে মারিয়ানো দিয়াজও বল জালে পাঠান। সাবেক ক্লাব রিয়ালের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেও গোলটি শেষ পর্যন্ত মার্তিনেজের নামেই নথিভুক্ত হয়।

৬১ মিনিটে অ্যাঞ্জেল পেরেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে আলাভেস। মারিয়ানো দিয়াজের অ্যাসিস্টে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে কাটিয়ে বল জালে পাঠান পেরেজ। এই গোলেও ডিন হুইজেনের ভুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষ পর্যন্ত এমবাপ্পের গোল সান্ত্বনা হয়ে থাকলেও জয় নিয়ে মাঠ ছাড়ে আলাভেস।

হারের পর রেফারির বিরুদ্ধে রিয়াল কোচের বিস্ফোরক অভিযোগ

লা লিগায় আলাভেসের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। বিশেষ করে জুড বেলিংহামের পেনাল্টির আবেদন বাতিল ও লাল কার্ড দেখানোর ঘটনায় অসন্তুষ্ট তিনি

নাটকীয় জয়ে মোহামেডানকে পেছনে ফেলল সিটি ক্লাব

পিছিয়ে পড়েও হাল ছাড়ল না সিটি ক্লাব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আজ যোগ করা সময়ের নাটকীয় গোলে পিডব্লিউডিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মিরপুরের দলটি। এই জয়ে মোহামেডানকে চারে নামিয়ে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে সিটি। দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১

মাঠ ও মাঠের বাইরে হামজা এক অনুপ্রেরণা, বলছেন ফারহান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের দুই সপ্তাহ পেরিয়ে গেছে। সেই টুর্নামেন্টে দেশের ফুটবলে নতুন আশার আলো হয়ে এসেছিলেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। বিশেষ করে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর একক নৈপুণ্যের গোলটি এখনো সমর্থকদের চোখে লেগে আছে

জনপ্রিয় টার্গেট

শুটার ইমরানসহ বি-কোম্পানির ৫ সদস্য ঢাকায় গ্রেপ্তার, বিদেশি রিভলবার উদ্ধার

শীর্ষে ইয়ামাল, দুইয়ে এমবাপ্পে

প্রকাশ: ০১:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬