ভারতের ভিসা সহজ হবে, আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭৫ বার পঠিত হয়েছে

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজ হতে পারেএমনই আশাবাদ ব্যক্ত করেছে সরকার। জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ভিসা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে এবং খুব শিগগিরই এর প্রতিফলন দেখা যেতে পারে।

মঙ্গলবার অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক, ভিসা পরিস্থিতি এবং এ সংক্রান্ত সরকারি উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন। অধিবেশনটি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় এবং নির্ধারিত কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ইতিবাচক ধারায় এগোচ্ছে। সরকার পারস্পরিক সম্মান, সমতা এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি সাম্প্রতিক ভারত সফরের প্রসঙ্গ টেনে বলেন, সফরকালে ভারতের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে। বিশেষ করে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা সহজলভ্য করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

সরকারের আশা, এই কূটনৈতিক প্রচেষ্টার ইতিবাচক ফল শিগগিরই দৃশ্যমান হবে এবং ভিসা সংক্রান্ত জটিলতা অনেকটাই কমে আসবে। এতে দুই দেশের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

ভারতের ভিসা সহজ হবে, আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: ০৬:৫৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬