রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, শ্রমিক অধিকার এবং সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।তিনি বঙলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের আস্থা অর্জন করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনায় সফলতার পরিচয় দিচ্ছেন।
সমাবেশে তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক কাঠামো একসময় মারাত্মক সংকটে পড়েছিল। ব্যাংক খাতসহ সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়লেও বর্তমান সরকারের উদ্যোগে তা পুনর্গঠনের পথে এগিয়েছে।তারেক রহমানের নেতৃত্বে ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল তার বক্তব্যে শ্রমজীবী মানুষের অবদানকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমিকরা। তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, তাদের সন্তানদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিগত বিভিন্ন আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে শহরেরহকারদের পুনর্বাসনে সরকারের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা-কর্মীরা অংশ নেন এবং শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল তার বক্তব্যের শেষাংশে বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় অগ্রাধিকার।

দৈনিক টার্গেট 

























