আহত জুলাইযোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১০২ বার পঠিত হয়েছে

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের দেখতে থাইল্যান্ড সফরে গিয়ে হাসপাতালে খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। শনিবার ব্যাংককের Vejthani International Hospital পরিদর্শনের সময় তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার বিস্তারিত জানতে চান।

হাসপাতালে অবস্থানকালে গুরুতর আহত কয়েকজন জুলাইযোদ্ধার পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এসময় আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিরোধীদলীয় নেতা।

সাক্ষাৎকালে আহত জুলাইযোদ্ধাদের সাহসিকতা, ত্যাগ ও আন্দোলনে তাদের অবদানের প্রশংসা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংগ্রামে যারা আহত হয়েছেন, জাতি তাদের অবদান স্মরণ রাখবে। পাশাপাশি তিনি মহান আল্লাহর কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন।

হাসপাতালে চিকিৎসাধীন জুলাইযোদ্ধারাও এসময় নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় নেতার প্রতি।

সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

আহত জুলাইযোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির

প্রকাশ: ০৩:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬