আজ শনিবার এক নিন্দা ও প্রতিবাদ বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বার্তায় জি এম কাদের বলেন, মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
নিন্দা ও প্রতিবাদ বার্তায় তিনি বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়াই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
জি এম কাদের আরও বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

দৈনিক টার্গেট 



























