আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাসানহাটি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ঝর্ণা আক্তার ওই গ্রামের মো. কাদির হোসেনের স্ত্রী। তাঁর বাবার বাড়ি বরিশালে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝর্ণা আক্তার তাঁর টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তাঁকে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে বাড়ির একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা। পরে পুলিশ ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
এ বিষয়ে ঝর্ণার স্বামী কাদির হোসেন বলেন, ‘আমার স্ত্রী এমন টিকটক ভিডিও তৈরি করেছে বলে জানতে পেরেছি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা তাঁর মোটেও উচিত হয়নি।’
সিন্দূরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল রহমান বলেন, ‘ঝর্ণা আক্তার টিকটকে ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পেয়েছি। স্থানীয়রা তাঁকে বাড়ির একটি ঘরে আটকে রেখে আমাদের খবর দেন। তবে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি ঘরের জানালা ভেঙে পালিয়ে যান।’

দৈনিক টার্গেট 























