০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের নতুন কমিটি ঘোষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১৮৭ বার পঠিত হয়েছে

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সংগঠনটির ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন শেষে সভাপতি হিসেবে দুর্জয় রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মোস্তাকিমের নাম ঘোষণা করা হয়। নতুন এই কমিটি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

‘নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল’—এই প্রতিপাদ্য সামনে রেখে কয়েকদিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার কাউন্সিল অধিবেশনের শেষ দিনে সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটি গঠন করা হয়। এতে দুটি পদ শূন্য রেখে মোট ২৭ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার ও সহসভাপতি আসিফ জামান।

অধিবেশনের শুরুতে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিদায়ী কমিটির বিভিন্ন দপ্তরের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সাংগঠনিক ও আর্থিক কার্যক্রম নিয়ে আলোচনা শেষে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক ও সাব্বির হোসেন। সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান, ফাহিম ইনতিসার ও জোবায়ের ইবনে ইমাম। এছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মিশকাতুল মাশিয়াতকে।

নবনির্বাচিত নেতারা শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ ও প্রগতিশীল ছাত্ররাজনীতিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সম্মেলন শেষে নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: ০৩:৪১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬