তবে কারা হাসিবুলের ওপর এই হামলা করেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

দৈনিক টার্গেট তবে কারা হাসিবুলের ওপর এই হামলা করেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিদের হামলার মুখে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

মৌলভীবাজারের কমলগঞ্জে মালচিং পেপার ও গ্রাফটিং পদ্ধতির সমন্বয়ে টমেটো চাষ করছেন কৃষকেরা। চাষিদের দাবি, আবহাওয়া অনুকূলে থাকলে এ পদ্ধতিতে ভালো ফলন ও বাজারদর পাওয়া যায়। সে সঙ্গে সারা বছর উৎপাদন করা যায় টমেটো।

মৌলভীবাজারের খাসিয়াপুঞ্জিগুলোতে পান চাষে দুর্দিন চলছে। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কমেছে পান উৎপাদন। এ ছাড়া বিরূপ আবহাওয়ায় ছোট হয়ে আসছে পানপাতার আকার। এতে কমেছে দামও। অন্যদিকে বেড়েছে শ্রমিকের মজুরি ও উৎপাদন উপকরণের দাম।