০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কিশোর জানিয়েছেন ক্ষোভ থেকেই মেয়েটিকে ছুরিকাঘাত করে সে।

আমিনুল ইসলাম আরও বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযানে নামে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাটিকাবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে রাতেই মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার কিশোরকে একমাত্র আসামি করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, মেয়েটির শরীরে ছুরির পাঁচটি আঘাত রয়েছে। বর্তমানে সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাসার সামনে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল মেয়েটি। এ সময় পেছন থেকে এসে ওই কিশোর ধারালো ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারী ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হামলার পুরো দৃশ্য ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

এদিকে ঘটনার পরই অভিযুক্ত কিশোর ও তার মা পূর্ব মজমপুরের বাসা ছেড়ে চলে যান। পরে পাটিকাবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরের বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। দুই ভাইয়ের মধ্যে ছোট দশম শ্রেনির ওই কিশোর।

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক থাকা ওই কিশোরকে সোমবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা। বাসার সামনে এসে গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল সে। আকস্মিক ছুরি হাতে ছুটে আসে এক কিশোর। পেছন থেকে এসেই ধারালো ছুরি দিয়ে জাকিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে সে। আজ সোমবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া পৌরসভার থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে

দৌলতপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৪০ লাখ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা, মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

প্রকাশ: ০৪:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬