ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহামারি নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীরা যখন নিজেদের রূপান্তর করে নিয়ে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধ্বংস করে ফেলে, সেই অবস্থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বলা হয়। এর ফলে সাধারণ সংক্রমণ নিরাময় করা কঠিন হয়ে পড়ে, রোগীর শরীরের দীর্ঘমেয়াদি অসুস্থতা বাড়ে, চিকিৎসার খরচ আকাশচুম্বী হয় এবং অনেক ক্ষেত্রে মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য ও প্রাক্কলন অনুযায়ী, এএমআর যদি এভাবে অনিয়ন্ত্রিত গতিতে বাড়তে থাকে, তবে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রতিবছর ১ কোটির বেশি মানুষের মৃত্যু হতে পারে, যা বর্তমানের ক্যানসারজনিত মৃত্যুর সংখ্যাকেও ছাড়িয়ে যাবে। এটি কেবল একটি স্বাস্থ্যগত সংকট নয়, এটি বৈশ্বিক অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার জন্যও এক চরম হুমকি।

আমাদের অসচেতনতা, দৈনন্দিন অভ্যাস, জীবনযাপনসহ বিভিন্ন জায়গার ভুল সংস্কৃতি চিকিৎসাবিজ্ঞানের এই অগ্রযাত্রার যুগেও নিজেদের সংকটকে ফেলছে। এর পেছনে প্রধানত দায়ী কিছু সামাজিক ও আচরণগত প্রবণতা। সেগুলো হলো—

প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা ও খাওয়া: আমাদের দেশে ফার্মেসি থেকে সরাসরি অ্যান্টিবায়োটিক কেনার প্রবণতা একটি মারাত্মক সমস্যায় রূপ নিয়েছে। সামান্য সর্দি, কাশি, জ্বর বা গলাব্যথায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই কাউন্টার থেকে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার সংস্কৃতি এএমআরের গতি বাড়িয়ে দিচ্ছে বহুগুণ।

কোর্স অসম্পূর্ণ রাখা: একটু সুস্থ বোধ করলে রোগীরা মাঝপথে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেন। এর ফলে শরীরের শক্তিশালী জীবাণুগুলো সম্পূর্ণ ধ্বংস না হয়ে আরও শক্তিশালী ও প্রতিরোধী রূপ ধারণ করে।

পশুপালন ও কৃষিতে অতিরিক্ত ব্যবহার: চিকিৎসা ক্ষেত্রের বাইরে পোলট্রি ফার্ম, গবাদিপশু মোটাতাজাকরণ এবং মৎস্য চাষে নিয়মনীতি না মেনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে সরাসরি মানবদেহে ড্রাগ-রেজিস্টার্ড ব্যাকটেরিয়া প্রবেশ করছে।

হাসপাতালভিত্তিক সংক্রমণ ও পরিবেশগত বায়ো-বার্ডেন: হাসপাতালে অপর্যাপ্ত ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্র্যাকটিসের কারণে অনেক সময় নসোকোমিয়াল ইনফেকশন বা হাসপাতাল-অর্জিত সংক্রমণ ঘটে, যেখানে মাল্টি-ড্রাগ রেজিস্টার্ড ব্যাকটেরিয়া রোগীদের জীবন বিপন্ন করে তোলে।

রুটিন কালচার ও সেনসিটিভিটি টেস্টে যখন দেখা যায় সাধারণ ও অত্যন্ত কার্যকর অ্যান্টিবায়োটিকগুলো অনেক সাধারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ নিষ্ক্রিয় বা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তখন চিকিৎসকদের চিকিৎসা করার পরিধি অনেকখানি কমে যায়। অনেক সময় মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে একেবারে শেষ ধাপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এগুলো সাধারণ মানুষের ক্রয় সাধ্যের বাইরে থাকে এবং এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়াও মারাত্মক।

এই নীরব মহামারি থেকে রক্ষা পেতে হলে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রচেষ্টায় কাজ হবে না। এর জন্য প্রয়োজন একটি সমন্বিত ও বহু-ক্ষেত্রভিত্তিক দৃষ্টিভঙ্গি। যা করতে হবে—

কড়া নিয়ন্ত্রণ ও প্রেসক্রিপশন আইন: ফার্মেসিগুলোয় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে এবং এর আইনগত প্রয়োগ নিশ্চিত করতে হবে।

হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ: প্রতিটি হাসপাতালে হ্যান্ড হাইজিন, স্টেরিলাইজেশন এবং প্রপার বায়ো-সেফটি প্রটোকল কঠোরভাবে মেনে চলতে হবে। হাসপাতালগুলোর পরিবেশগত বায়ো-বার্ডেন নিয়ন্ত্রণে রাখতে হবে নিয়মিত নজরদারির মাধ্যমে।

গবেষণা ও নজরদারি: অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং রেজিস্ট্যান্স প্যাটার্ন বুঝতে দেশব্যাপী শক্তিশালী ল্যাবরেটরি সার্ভেইল্যান্স বা নজরদারি কার্যক্রম পরিচালনা করা জরুরি, যাতে নীতিনির্ধারকেরা সময়োপযোগী ও বিজ্ঞানসম্মত গাইডলাইন তৈরি করতে পারেন।

অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রক্ষা করার অর্থ হলো ভবিষ্যৎ প্রজন্মের জীবন রক্ষা করা। আজকের অসচেতনতা আগামী দিনে সামান্য দাঁতের সংক্রমণ, ছোট্ট কোনো কাটাছেঁড়া বা সাধারণ নিউমোনিয়াও মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, যা আমাদের ফিরিয়ে নিয়ে যাবে চিকিৎসাবিজ্ঞানের প্রাক্‌-অ্যান্টিবায়োটিক যুগে।

অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ থেকে প্রত্যেকে সচেতনতা শুরু করুন। নিজ নিজ অবস্থান থেকে প্রতিজ্ঞা করুন—‘প্রয়োজন ও চিকিৎসকের পরামর্শ ছাড়া এক ডোজও অ্যান্টিবায়োটিক নয়।’ সচেতনতা, সংযম ও সম্মিলিত প্রতিরোধই পারে আমাদের এই অমূল্য চিকিৎসাগত সম্পদ বাঁচিয়ে রাখতে।

পেশিতে টান থেকে মুক্তির উপায়

পেশিতে টান থেকে মুক্তির উপায়

গভীর রাতে আরামের ঘুমে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ পায়ের পেশিতে তীব্র টান বা ক্র্যাম্প ধরার যন্ত্রণা কমবেশি আমরা অনেকে টের পেয়েছি। গোড়ালির ওপর বা পায়ের মাংসপেশিতে হঠাৎ এই মোচড় দিয়ে ওঠার অনুভূতি ভীষণ বিরক্তিকর ও কষ্টদায়ক। সমস্যাটি শীতের সময়ে বা ঠান্ডার দিনে তুলনামূলকভাবে বেশি দেখা যায়।

মাংস ছাড়া শরীরে আয়রনের ঘাটতি মেটাবেন যেভাবে

শরীরে আয়রন বা লৌহের ঘাটতি হলে আমরা সাধারণত কলিজা বা লাল মাংস খাওয়ার কথা ভাবি। কিন্তু স্বাস্থ্যঝুঁকি, পরিবেশগত উদ্বেগ কিংবা আকাশচুম্বী দামের কারণে অনেকে এখন মাংস খাওয়া কমিয়ে দিচ্ছেন। এদিকে বিশ্বজুড়ে প্রতি তিনজনে একজন ভুগছেন আয়রনের অভাবে।

শীতের ৪টি প্রচলিত ভ্রান্ত ধারণা ও আসল সত্য

শীত এলেই নানা ভুল ধারণা ছড়িয়ে পড়ে। জেনে নিন চারটি প্রচলিত মিথের পেছনের আসল সত্য।

জনপ্রিয় টার্গেট

মহামারি নিয়ন্ত্রণে সচেতনতা জরুরি

প্রকাশ: ১০:৪৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬