মূল কনটেন্টে যান
বাংলাদেশ সময় লোড হচ্ছে...
নিউজ লগইন
সর্বশেষ
পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ম্যাচ শুরুর আগমুহূর্তে দুঃসংবাদ পেলেন আর্জেন্টিনার ফুটবলার চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৪০০০ পিস ইয়াবা জব্দ, চালক গ্রেপ্তার ব্রিটিশ মুসলিমদের অগ্রগতির নেতৃত্বে বাংলাদেশিরা দাউদকান্দিতে সংস্কারের ছয় মাসেই সড়কের ৩০ মিটার ধস কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর ঢামেকে মৃত্যু পিরোজপুরে আইস ও ইয়াবাসহ মাদককারবারী আটক গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ম্যাচ শুরুর আগমুহূর্তে দুঃসংবাদ পেলেন আর্জেন্টিনার ফুটবলার চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৪০০০ পিস ইয়াবা জব্দ, চালক গ্রেপ্তার ব্রিটিশ মুসলিমদের অগ্রগতির নেতৃত্বে বাংলাদেশিরা দাউদকান্দিতে সংস্কারের ছয় মাসেই সড়কের ৩০ মিটার ধস কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর ঢামেকে মৃত্যু পিরোজপুরে আইস ও ইয়াবাসহ মাদককারবারী আটক গফরগাঁওয়ে বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ
জাতীয় ২ মিনিট পড়ুন

কৃষক কার্ডে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই: কৃষিমন্ত্রী

দৈনিক টার্গেট
দৈনিক টার্গেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৬ অপরাহ্ন ১ বার পঠিত

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবমিলিয়ে দেশের ২ কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। কৃষকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের কৃষক কার্ড রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কৃষকেরা এই কার্ড পেয়ে যাবেন। কৃষক কার্ড বিতরণে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।

সারের সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিন উর রশিদ বলেন, দেশে সারের কোনো সংকট নেই। সার সংকট থাকলে বিভিন্ন মিলে সার পাওয়া যাচ্ছে কোথা থেকে? মূলত সার থাকার কথা ডিলারের কাছে। কিন্তু সার পাওয়া যাচ্ছে ডিলার নয়, এমন লোকদের কাছে। এই দুষ্ট লোকদের কারণে সমাজ, কৃষক ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মন্ত্রী বলেন, সার নিয়ে অনিয়ম ও কারসাজি ঠেকাতে এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারির জন্য বেশ কয়েকটি টিম করা হয়েছে। খুব দ্রুত এই চক্র তাদের অপতৎপরতায় ব্যর্থ হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, সরকারের কোনো কর্মকর্তা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মকর্তার বিরুদ্ধেও যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। এ সময় মাঠে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে নেওয়া প্রস্তুতি, জনসমাগম ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ দমন করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রচলিত আইন, চুক্তির শর্ত ও বিধিবিধান পর্যালোচনা করে জাতীয় কর্মকৌশল নির্ধারণ করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি করেছে সরকার।

মতামত লিখুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সব সংবাদ দেখুন »