ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

• অনুবাদ করে ওয়েবসাইটে দেওয়া ৩৫ রায়ের ১১টি আপিল বিভাগের।

• এই সফটওয়্যার দিয়ে দীর্ঘদিন রায় অনুবাদ বন্ধ, বিকল্প চিন্তা প্রশাসনের।

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) রায় ইংরেজি থেকে বাংলা ভাষায় অনুবাদ করতে ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করা হয় ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে পাঁচ বছরের বেশি সময়ে মাত্র ৩৫টি রায় বাংলায় অনুবাদ করে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে আপিল বিভাগের রায় ১১টি ও হাইকোর্ট বিভাগের রায় ২৪টি।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক দিন ধরে আমার ভাষা সফটওয়্যার দিয়ে রায় অনুবাদ বন্ধ রয়েছে। আমরা নিজেরা বিকল্প চিন্তা করছি।’

সংবিধান এবং আইনি বাধ্যবাধকতার কারণে অধস্তন আদালতে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব রায়ই বাংলায় দেন বিচারকেরা। আইনজীবীরা প্রায় সব আবেদন জমা দেন বাংলায়। তবে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বাংলায় রায় দিলেও বাকিরা দেন ইংরেজিতে। আইনজীবীরা হাতে গোনা কয়েকটি ছাড়া সব আবেদনও জমা দেন ইংরেজিতে। অবশ্য উচ্চ আদালতে আগের চেয়ে বাংলায় রায় দেওয়ার প্রবণতা বাড়ছে।

জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘বিচারপ্রার্থীরাও তাঁদের রায় সম্পর্কে জানতে চান। সে জন্য বাংলায় রায় অনুবাদ করার বিষয়টি ভালো উদ্যোগ ছিল। আশা করি, বর্তমান প্রধান বিচারপতি সেই কার্যক্রম আবার শুরু করবেন।’

বাংলা ভাষা প্রচলন আইনের ৩(২) ধারায় বলা হয়েছে, ৩(১) উপধারা অনুযায়ী কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন, তাহলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। আইনটি পাসের পর থেকে সুপ্রিম কোর্ট প্রশাসনের দাপ্তরিক আদেশ ও নির্দেশনা বাংলায় হচ্ছে। তবে সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলন না হওয়ায় ২০১৪ সালে প্রতিকার চেয়ে রিট করেন এক আইনজীবী। সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের নির্দেশনা চেয়ে করা রিটটির পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৭ ফেব্রুয়ারি রুলসহ হাইকোর্ট গাড়ির নম্বরপ্লেট, সব ধরনের সাইনবোর্ড ও নামফলক বাংলায় লিখতে আদেশ দেন। তবে ওই রুল এখনো নিষ্পত্তি হয়নি বলে জানান রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

সুপ্রিম কোর্টের ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে ভারতের সহযোগিতায় ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি ‘আমার ভাষা’ সফটওয়্যার উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর ইংরেজিতে দেওয়া রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বাংলায় দেখতে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি প্রযুক্তিসেবা সংযোজন করা হয়। এর উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, রায় বাংলায় যথাযথভাবে অনুবাদ হলে বিচারপ্রার্থীরা নিজেদের মামলার রায় সহজে পড়তে পারতেন, উপকৃত হতেন। তাই সফটওয়্যার ব্যবহার করে রায় অনুবাদ বাড়ানো উচিত। এ ছাড়া রায় ইংরেজিতে দিলেও সঙ্গে অন্তত রায়ের চূড়ান্ত ও কার্যকরী অংশটুকু বাংলায় দিতে পারলে ভালো হয়।

ডেটা সেন্টার ব্যবহারের বিল প্রায় ৫৬ লাখ টাকা: জানা গেছে, সুপ্রিম কোর্টের ৩৫টি রায় আমার ভাষা সফটওয়্যার দিয়ে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা হয়। এ জন্য ব্যবহার করা হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টার। এই সেবা গ্রহণ বাবদ ৫৫ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা বিল পরিশোধের অনুরোধ করে সুপ্রিম কোর্টের কাছে গত ৩ সেপ্টেম্বর চিঠি দিয়েছে বিসিসি।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিলের বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঐক্যে ফাটলের কারণে আস্ফালন ফ্যাসিবাদীদের: সংসদে শফিকুর রহমান

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে সবাই একই কাতারে থাকলেও নিজেদের মধ্যে ঐক্যে দুর্বলতা ও ফাটল তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সেই সুযোগ নিচ্ছে।

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল’ পাস হয়েছে। বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক হবে না…

ফ্যাসিবাদী শক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদী শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় আবারও এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক সংসদে…

জনপ্রিয় টার্গেট

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায়

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায়

প্রকাশ: ০১:৩১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬