ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ সোমবার জাতীয় সংসদ ভবনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় এসপিসিপিডি (স্ট্রেংথেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রকল্পের অধীন মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনাবিষয়ক সাবকমিটির প্রথম বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধান, এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা, এমপিরা অংশ নেন।

বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর কথাও বলেন তিনি। এ ছাড়া মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয় কমিটি।

বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক, প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তান যে ক্ষতি করেছিল, আ.লীগ ১৭ বছরেই তার চেয়ে বেশি করেছে: তথ্যমন্ত্রী

১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাত থেকে হাজার হাজার কোটি টাকা ঋণের নামে বের করে বিদেশে পাচার করা হয়েছে।

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন— এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, নেতা কর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ধামাচাপা দিতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

ইনু-জিয়াউলদের হেলমেট-হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির

মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকেও একইভাবে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে হাজির করানো হয়।

জনপ্রিয় টার্গেট

বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়ানোর পরামর্শ সংসদীয় কমিটির

প্রকাশ: ০৪:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬