০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের চতুর্থ অধিবেশনে উঠছে যে ৩ অধ্যাদেশ, বিল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্তের তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

অধিবেশনে উত্থাপনের জন্য পাওয়া তিনটি অধ্যাদেশ হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। এসব অধ্যাদেশ সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে।

অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে পাস হবে অন্যথায় বাতিল হয়ে যায়। তবে তিনটি চলতি অধিবেশনেই অধ্যাদেশগুলো পাস হবে বলে জানা গেছে।

এ ছাড়া বিল হিসেবে উত্থাপিত হবে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬’। বিলটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উত্থাপন করবেন। পরে এটি পরীক্ষা করে প্রতিবেদনের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, অধ্যাদেশগুলো তিন দিন আগেই সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ফলে এগুলো নিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য তাঁরা যথেষ্ট সময় পেয়েছেন। প্রয়োজনে এসব বিষয়ে আলোচনার জন্য অধিবেশনের সময় বাড়ানো হবে। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব, ৭১ বিধি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।

চিফ হুইপ জানান, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং ১৩১ বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্য-দিবস সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল, চলবে ৮ কার্যদিবস

ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামীকাল সোমবার শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে। এ ছাড়া একটি বিল সংসদে এসেছে, আরও দুই-একটি আসতে পারে। এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে প্রয়োজনে অধিবেশনের সময় বাড়ানো হবে।

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আবহাওয়া, উপকূলীয় এলাকাসহ সার্বিক বিষয় বিবেচনা করে সাড়ে চার হাজার ইউপির সিংহভাগ ভোট প্রথম দুই ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর

বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর

দৈনন্দিন জীবনে নানা জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের। অগ্নিকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, চিকিৎসা কিংবা সরকারি সেবা নিয়ে অভিযোগ—এ-সংক্রান্ত জরুরি প্রয়োজনে কোথায় ফোন করতে হবে, তা অনেকেরই জানা নেই। অথচ এসব পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে…

জনপ্রিয় টার্গেট

হামজার সেঞ্চুরিতে ভারতকে দাপট দেখাল পাকিস্তান

সংসদের চতুর্থ অধিবেশনে উঠছে যে ৩ অধ্যাদেশ, বিল

প্রকাশ: ০৮:২৯:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬