০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে
ফাইল ছবি

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ১০টি পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব পণ্য আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, যেসব পণ্যের আমদানিতে এ সুবিধা দেওয়া হয়েছে, সেগুলো হলো—চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর। রমজান মাসে ইফতারি ও সেহরি তৈরিতে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় বাজারে বাড়তি চাপ তৈরি হয়। এ ছাড়া রমজানের আগে একসঙ্গে বেশি পণ্য কেনার প্রবণতাও চাহিদা বাড়িয়ে দেয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ করা এবং বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

ব্যাংকসংশ্লিষ্টরা জানান, এলসি খোলার সময় আমদানিকারককে যে পরিমাণ নগদ অর্থ ব্যাংকে জমা দিতে হয়, সেটিই নগদ মার্জিন। এ মার্জিন কম থাকলে আমদানিকারকদের নিজস্ব মূলধনের ওপর চাপ কমে। ফলে কম নগদ অর্থ জমা দিয়েই তাঁরা আমদানি ঋণপত্র খুলতে পারেন। এতে আমদানির সক্ষমতা বাড়ার পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হয়।

ব্যাংকসংশ্লিষ্টদের মতে, আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে সহায়ক হতে পারে। তবে আমদানি সুবিধার সুফল ভোক্তাদের কাছে পৌঁছাতে আমদানি, মজুত ও বিপণন পর্যায়ে কার্যকর তদারকিও প্রয়োজন।

ডেঙ্গু চিকিৎসার জন্য গ্রাহকদের আড়াই কোটি টাকা দিল মেটলাইফ

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার খরচ মেটানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে এ অর্থ।

‘বিগত সরকারের জিডিপি হিসাবে ব্যাপক গরমিল পাওয়া গেছে’

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) গণনায় ব্যাপক গরমিল ও অসংগতি চিহ্নিত করা হয়েছে। এক ফরেনসিক অডিটের মাধ্যমে এসব অসংগতি উঠে এসেছে এবং বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে অচিরেই এই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকার।

মার্কিন শুল্ক চুক্তি নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন: নাসিম মঞ্জুর

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ও এর ফলাফল বাংলাদেশকেই সামলাতে হবে। তাই চুক্তিতে কী আছে, তা কীভাবে দেশের স্বার্থে কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা জরুরি। চুক্তিটি বাংলাদেশের প্রবৃদ্ধির বড় চালিকা শক্তি হতে পারে। তবে এর জন্য কমপ্লায়েন্স ও পণ্যের সরবরাহ শৃঙ্খলের সন্ধানযোগ্যতা নিশ্চিত করতে…

জনপ্রিয় টার্গেট

হামজার সেঞ্চুরিতে ভারতকে দাপট দেখাল পাকিস্তান

রোজার যে ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ: ০৮:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬