ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বই পড়ায় বাংলাদেশের অবস্থান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বই পড়ার অভ্যাসে পিছিয়ে বাংলাদেশ, কিন্তু কতটা? সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের ২০২৪ সালের করা একটি জরিপে বাংলাদেশের অবস্থান ৯৭তম। তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় অবস্থানে ভারত। জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশে একজন মানুষ বছরে গড়ে ২ দশমিক ৭৫টি বই পড়েন। বই পড়ার পেছনে সময় ব্যয় করেন বছরে মাত্র ৬২ ঘণ্টা। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে একজন মানুষ বছরে গড়ে ১৭টি বই পড়েন এবং এ কাজে সময় দেন ৩৫৭ ঘণ্টা। অর্থাৎ, একজন মার্কিন নাগরিকের তুলনায় একজন বাংলাদেশি বছরে বই পড়ার পেছনে প্রায় ২৯৫ ঘণ্টা কম সময় ব্যয় করেন। ভারতের চিত্রও বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। দেশটিতে একজন মানুষ বছরে গড়ে ১৬টি বই পড়েন এবং বই পড়ার পেছনে সময় দেন ৩৫২ ঘণ্টা। অর্থাৎ, একজন ভারতীয়র তুলনায় একজন বাংলাদেশি বছরে গড়ে প্রায় ১৩টি বই কম পড়েন এবং ২৯০ ঘণ্টা কম সময় বই পড়েন। প্রতিবেশী শ্রীলঙ্কায় একজন মানুষ বছরে গড়ে ৩ দশমিক ২৯টি বই পড়েন এবং সময় ব্যয় করেন ৭৬ ঘণ্টা। অন্যদিকে, পাকিস্তানে এই সংখ্যা বছরে ২ দশমিক ৬টি বই এবং সময় ৬০ ঘণ্টা। এ ছাড়া যুক্তরাজ্যে বছরে গড়ে ১৫টি, ফ্রান্সে ১৪টি, ইতালিতে ১৩টি এবং রাশিয়ায় ১১টি বই পড়েন একজন মানুষ।

শুধু আন্তর্জাতিক জরিপেই নয়, দেশের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস নিয়েও উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় দেশের তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসার ৬৯১ শিক্ষার্থীর ওপর জরিপ চালানো হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের ৫৬ শতাংশ ছিল ছাত্রী। গবেষণায় দেখা যায়, ৮৭ শতাংশ শিক্ষার্থী অবসরে বই পড়াকে গুরুত্বপূর্ণ মনে করলেও বাস্তবে মাত্র ৩৮ শতাংশ শিক্ষার্থীর পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার অভ্যাস রয়েছে। অর্থাৎ, বই পড়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের ইতিবাচক ধারণা থাকলেও বাস্তবে সেই অভ্যাস গড়ে উঠছে তুলনামূলক কম। শিক্ষার্থীদের পছন্দের বইয়ের তালিকায় রয়েছে কমিকস ও কৌতুকের বই, ছোটগল্প, ভৌতিক গল্প এবং কল্পবিজ্ঞান।

বইতে ফিরে আসা যাক। বই পড়া কেবল অবসর কাটানোর মাধ্যম নয়; এটি মানুষের চিন্তাশক্তি, যুক্তিবোধ, কল্পনাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশে সাহায্য করে। একজন মানুষ যখন বই পড়েন, তখন তিনি শুধু অন্যের গল্প জানেন না, নিজের জীবনকেও নতুনভাবে উপলব্ধি করতে শেখেন। একটি বই হয়তো একজন মানুষকে একদিনে পরিবর্তন করতে পারে না, কিন্তু নিয়মিত বই পড়ার অভ্যাস একজন মানুষের চিন্তা ও জীবনবোধে ধীরে ধীরে পরিবর্তন আনতে পারে। বই মানুষের মধ্যে সহমর্মিতা, বিবেচনাবোধ ও ইতিবাচক চিন্তা গড়ে তুলতে সহায়তা করে। একাকিত্বের সময়ে বই হতে পারে সুন্দর একজন সঙ্গী। বইয়ের সঙ্গে সময় কাটানো মানুষকে নিজের চিন্তার জগৎ সমৃদ্ধ করার সুযোগ দেয়।

গালিবা আনতারা সোয়ারা,শিক্ষার্থী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দাসত্বের শিকল থেকে মহাকাশের অনন্ততায়

দাসত্বের শিকল থেকে মহাকাশের অনন্ততায়

আফ্রিকানদের দাসত্বের সেই ঘোর অমানিশা থেকেই আমেরিকার বুকে এমন এক সংগীত ধারার জন্ম হয়েছিল, যা বিংশ শতাব্দীর পুরো বিশ্বকে এক অদ্ভুত মোহে আচ্ছন্ন করে রেখেছে। সংগীততাত্ত্বিকেরা হয়তো ব্লুজ, জ্যাজ, জিটারবাগ কিংবা রক অ্যান্ড রোলের সংজ্ঞাগত সূক্ষ্ম বিভাজন নিয়ে তর্কে মাততে পারেন; কিন্তু দিনশেষে এগুলোর সবই একই

দায়িত্বশীল ব্যক্তিদের ‘চমকপ্রদ’ কথাবার্তা

১৯৯৯ সাল। দারিদ্র্যকে জাদুঘরে পাঠানোর কথা বলে চতুর্দিকে হইচই ফেলে দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ মানুষ তো বটেই, বোদ্ধাজনদেরও অনেকে সেটিকে বাহবা দিলেন এই বলে যে, ধারণাটি পুরোপুরি বাস্তবসম্মত না হলেও স্বপ্ন হিসেবে মন্দ নয়। কোনো মহৎ কাজের জন্য বড় স্বপ্ন তো থাকতেই হয়।

মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা

মওলানা ভাসানীর প্রাসঙ্গিকতা

মওলানা ভাসানী সুদীর্ঘ এবং বিচিত্র ঘটনাবহুল জীবনের অধিকারী ছিলেন। বিদ্যাশিক্ষার একপর্যায়ে তিনি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন। দেওবন্দপন্থী মওলানা মাহমুদুল হাসান ব্রিটিশ সাম্রাজ্যবাদের ঘোর বিরোধী ছিলেন, যাঁর রাজনৈতিক আদর্শ ছিল নিপীড়িত মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি।

জনপ্রিয় টার্গেট

বই পড়ায় বাংলাদেশের অবস্থান

প্রকাশ: ০৯:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬