ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগের দিন বুধবার (১৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। সকালে কাজে বের হওয়া মানুষকে এখন গরম কাপড় ব্যবহার করতে দেখা যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালক, ভ্যানচালক, কৃষক, শ্রমজীবী মানুষ ও দিনমজুরদের ভোরের ঠান্ডায় কিছুটা বাড়তি সতর্কতা নিয়ে চলাচল করতে হচ্ছে। সকালে ঘর থেকে বের হলে ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। তবে দিনের বেলায় সূর্যের আলো থাকায় কিছুটা স্বস্তি মিলছে।

স্থানীয় বাসিন্দা আলী আক্কাস বলেন, কয়েক দিন আগেও সকালে ও রাতে তেমন শীত অনুভূত হতো না। কিন্তু এখন ঠান্ডা বাড়ছে। বিশেষ করে সকালবেলা ঘর থেকে বের হলে ঠান্ডা বাতাস অনুভূত হয়। রাতে এবং ভোরে গরম কাপড় ব্যবহার করতে হচ্ছে। মনে হচ্ছে, এবার শীত দ্রুতই বাড়তে শুরু করবে।

আরেক স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন, পঞ্চগড়ে শীতের প্রভাব প্রতিবছরই আগে থেকে দেখা যায়। এবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। সকালে ও সন্ধ্যার পর ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। বাড়ির শিশু ও বয়স্কদের কথা চিন্তা করে শীতের পোশাক বের করা হয়েছে। তাপমাত্রা আরও কমলে সাধারণ মানুষের শীতের কষ্ট বাড়বে।

এদিকে শীতের প্রস্তুতি হিসেবে অনেকেই পুরোনো সোয়েটার, জ্যাকেট, চাদর ও কম্বল বের করছেন। শীতের পোশাকের দোকানগুলোতেও বাড়তে শুরু করেছে ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতের পোশাক সংগ্রহের প্রস্তুতি দেখা যাচ্ছে।

অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত অসুস্থতা থেকে সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সচেতন ব্যক্তিরা।

আবহাওয়াবিদদের মতে, ঋতু পরিবর্তনের এ সময়ে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান থাকায় দিনের বেলায় তুলনামূলক উষ্ণতা থাকলেও ভোর ও রাতে শীত বেশি অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের অনুভূতি বাড়ছে। নভেম্বরের শেষ দিকে তাপমাত্রা আরও ওঠানামা করতে পারে। আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সময়ে শীতের প্রকোপ বাড়তে পারে।

এদিকে গতকালের মতো আজও কুয়াশার চাদরে ঢাকা রয়েছে রাজধানী। এর সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি ঝরছে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ ছাড়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬ টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৪ শতাংশ। আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।

১০ দাবিতে কাজিদের কলমবিরতি, পঞ্চগড়ে বন্ধ বিয়ে পড়ানো

নিজ নিজ এলাকার অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত নিরাপত্তা, বিয়ে নিবন্ধনের কমিশন বাড়ানো, আর্থিক সুরক্ষাসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজি)। তাঁদের এ কর্মসূচির কারণে জেলায় কার্যত বন্ধ রয়েছে বিয়ে পড়ানো ও নিবন্ধনের কার্যক্রম।

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মা-মেয়েসহ ৩ জন নিহত, আহত ৫

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে ট্রাকের ধাক্কায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে মা ও মেয়ে রয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ঠাকুরগাঁও ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

প্রকাশ: ০৮:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬