ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ডিআইজি-এসপিসহ ১৭ কর্মকর্তার রদবদল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই ইউনিটের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে। টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।

আর পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে কেএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। না হলে ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার মেয়াদ বাড়ল

আগের চুক্তির ধারাবাহিকতায় ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত তাঁকে একই পদে পুনরায় চুক্তিতে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্য যেকোনো পেশা ও ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ওই পদে পুনরায়

তথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে জরিমানা

তথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে জরিমানা

তথ্য কমিশন নির্দেশনা দেওয়ার পরেও তথ্য সরবরাহ না করায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও তথ্য প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তা বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।

জনপ্রিয় টার্গেট

পুলিশের ডিআইজি-এসপিসহ ১৭ কর্মকর্তার রদবদল

প্রকাশ: ০৬:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬