ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোথা থেকে এল আকভান, কখন থামবে এই ঘূর্ণিঝড়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (১৩ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়। অনুকূল আবহাওয়ায় সেটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়। রোববার নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেয়। পরদিন সোমবার এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়।

গত বুধবার আবহাওয়া ব্যবস্থাটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে এর নাম দেওয়া হয় ‘আকভান’। পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। আজ বৃহস্পতিবার ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়াসহ এ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত উঠছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় আকভান পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এদিন সকাল সাড়ে ৮টায় এর কেন্দ্র ছিল ১৪ দশমিক ৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৫ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

এ সময় ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৪২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে, কলিঙ্গপত্তনম থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওডিশার গোপালপুর থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের নারসাপুর ও পুরীর মধ্যবর্তী এলাকায়, গোপালপুরের পূর্ব দিক দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়াসহ ১১০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার পূর্বাভাস না থাকলেও এর প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্যসেবা ইউনিটের পূর্বাভাসেও বলা হয়েছে, আগামী শুক্র ও শনিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ কারণে কৃষকদের জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখা, পরিপক্ব ফসল আগাম সংগ্রহ এবং বৃষ্টির সময় সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টির নাম ‘আকভান’ দিয়েছে ইরান। উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসকাপ) আওতায় একটি আঞ্চলিক ব্যবস্থা রয়েছে।

এ ব্যবস্থায় বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন—এই ১৩টি দেশ নাম প্রস্তাব করে। প্রতিটি দেশ ১৩টি করে নাম দিয়েছে। সব মিলিয়ে তালিকায় রয়েছে ১৬৯টি নাম।

ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণের দায়িত্ব ভারতের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্রের (আরএসএমসি)। তালিকা অনুযায়ী ধারাবাহিকভাবে নাম ব্যবহার করা হয়। ঘূর্ণিঝড়টি কোন দেশে আঘাত হানবে, তার ভিত্তিতে নাম নির্ধারণ করা হয় না।

‘আকভান’ নামটি ফারসি ঐতিহ্য ও পুরাণের সঙ্গে সম্পর্কিত। ফারসি মহাকাব্য ‘শাহনামা’য় আকভান দিভ নামের এক পৌরাণিক চরিত্রের উল্লেখ রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের নামের তালিকায় এর কোনো আনুষ্ঠানিক বাংলা অর্থ উল্লেখ করা হয়নি।

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয় ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে। পরবর্তী সময়ে ২০২০ সালে ১৩টি দেশের প্রস্তাবিত ১৬৯টি নামের নতুন তালিকা কার্যকর করা হয়।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবারের পূর্বাভাস অনুযায়ী, উপকূল অতিক্রমের পর আকভান ধীরে ধীরে শক্তি হারাবে। শুক্রবার বিকেলের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর শনিবার সকালে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান

প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি দল প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ও পুরোনো নথিপত্র যাচাই-বাছাই করে।

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বিজিবির নতুন নারায়ণপুর বিওপি উদ্বোধন করা হয়েছে। বিজিবি বলছে, প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াবে এই বিওপি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যকে কার্যালয়ে অবরুদ্ধ রাখা ও অচলাবস্থা সৃষ্টির অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গাছা থানায় করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

কোথা থেকে এল আকভান, কখন থামবে এই ঘূর্ণিঝড়

প্রকাশ: ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬