নিহত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের এমরান হোসেনের ছেলে। আহত দুজন হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ‘জে আর পরিবহন’ নামের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন। মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘণ্টাখানেক পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ নিহত ও আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 






















