দেশে প্রথম সফল রোবোটিক সার্জারিতে পিত্তথলী ও জরায়ু অপসারণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

সোমবার ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর পিত্তথলিতে পাথর অপসারণে রোবোটিক কোলেসিস্টেকটমি করেন অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। একই দিনে ৪৫ বছর বয়সী এক নারীর জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণের চিকিৎসায় রোবোটিক হিস্টেরেকটমি করেন অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী)।

অত্যাধুনিক ‘মেডবট তুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবট’-এর সহায়তায় বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিমের সহযোগিতায় অস্ত্রোপচার দুটি সম্পন্ন করা হয়।

আজ মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর (মেডিকেল সার্ভিসেস) অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান বলেন, রোবোটিক সার্জারি চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) থেকে প্রয়োজনীয় গাইডলাইন ও অনুমোদন পাওয়া গেছে। অনুমোদনের পর প্রস্তুত সার্জন, গাইনোকোলজিস্ট, কার্ডিয়াক সার্জন, ইউরোলজি বিশেষজ্ঞ, অ্যানেসথেসিয়া টিমসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি অস্ত্রোপচার করা হয়।

অধ্যাপক ডা. আজহারুল ইসলাম খান বলেন, রোবোটিক সার্জারির অন্যতম সুবিধা হলো ছোট আকারের ইনসিশন, কম টিস্যু ট্রমা, কম রক্তপাত এবং অস্ত্রোপচারের পর কম ব্যথা। এর ফলে রোগী তুলনামূলক দ্রুত বাড়ি ফিরতে পারেন। তবে রোবোটিক সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার রক্ষণাবেক্ষণে ব্যয় বেশি। রোবোটিক সার্জারি চালুর প্রথম পর্যায়ে খরচের চেয়ে মানসম্মত ও নিখুঁত অস্ত্রোপচার নিশ্চিত করাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ কে এম মহসিন বলেন, দেশে রোবোটিক সার্জারি চালু হওয়া চিকিৎসার জন্য বিদেশমুখী প্রবণতা কমাতে ভূমিকা রাখতে পারে। তাঁর মতে, বিদেশে চিকিৎসা নেওয়ার অন্যতম কারণ দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থার ঘাটতি। তাই দেশের চিকিৎসাসেবার সক্ষমতা ও অর্জনগুলো মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে।

ডা. মহসিন আরও বলেন, চিকিৎসাসেবার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং অনেক চিকিৎসার জন্য এখন বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে গ্যাস্ট্রোএন্টারোলজি ও লিভার রোগের চিকিৎসায় দেশের সক্ষমতা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। তবে লিভার প্রতিস্থাপনের ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে। ইউনাইটেড হেলথকেয়ার ও ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আগামী কয়েক মাসের মধ্যে নিয়মিতভাবে লিভার প্রতিস্থাপন শুরু করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

দেশের চিকিৎসা খাতে পরনির্ভরতা কমাতে ইউনাইটেড হেলথকেয়ার কাজ করছে উল্লেখ করে অধ্যাপক ডা. এ কে এম মহসিন বলেন, রোবোটিক সার্জারি চালু করা এ উদ্যোগেরই একটি অংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৮০ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।

তরুণদের প্রায় ৮০ শতাংশের শরীরে এমন একটি স্বাস্থ্যঝুঁকির লক্ষণ রয়েছে, যা ভবিষ্যতে হৃদরোগসহ গুরুতর জটিলতার কারণ হতে পারে। অথচ তাঁদের অধিকাংশই এই বিষয়ে সচেতন নন। যুক্তরাষ্ট্রের বোস্টনের গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

ট্যাক্স পেয়ারের টাকা সব ভবনে ভরে যায়: অর্থমন্ত্রী

দেশে প্রথম সফল রোবোটিক সার্জারিতে পিত্তথলী ও জরায়ু অপসারণ

প্রকাশ: ০৬:২৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬