০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, মাটি খুঁড়ে মিলল কোটি-কোটি টাকা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৬১ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রয়াগরাজের গঙ্গানগর জোনের অন্তর্গত রামনগর গ্রামের বারাইপুর এলাকায় ওই অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার নবাবগঞ্জ ও সোরাঁও থানার পুলিশের একটি যৌথ দল বাড়িটিতে প্রবেশ করে। এতে নেতৃত্ব দেন সোরাঁও ও ফুলপুর এলাকার সহকারী পুলিশ কমিশনারেরা।

পুলিশের তথ্য অনুযায়ী, বাড়িটির মালিক রাকেশ ও রাজেশ যাদব নামের দুই ভাই। তাঁরা আগে ভারতের পুনেতে চাকরি করতেন। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় হঠাৎ চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন তাঁরা। এরপর অল্প সময়ের মধ্যে তাঁদের আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন লক্ষ করেন স্থানীয় বাসিন্দারা।

সাধারণ পরিবার থেকে উঠে আসা দুই ভাই অল্প সময়ের মধ্যে গ্রাম ও আশপাশের এলাকায় একের পর এক জমি কিনতে শুরু করেন। একটি ট্রাক্টরও কেনেন তাঁরা। পাশাপাশি তাঁদের বিলাসী জীবনযাপন নজরে আসে গ্রামবাসীর। স্বল্প বেতনের চাকরি করা দুই ভাই কীভাবে এত সম্পদের মালিক হলেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন দেখা দেয়। তবে তাঁদের সম্পদের প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

সম্প্রতি দুই ভাইয়ের সঙ্গে গ্রামবাসীর বিরোধের জেরে এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। প্রথমে তল্লাশি করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি কক্ষের মেঝে পরীক্ষা করা হয়। সেখানে সম্প্রতি মাটি খোঁড়া হয়েছে বলে সন্দেহ হয় পুলিশের।

এরপর শ্রমিক এনে খনন শুরু করলে মাটির নিচে তিনটি ড্রাম পাওয়া যায়। ড্রামগুলো কালো মোটা প্লাস্টিক দিয়ে কয়েক স্তরে মোড়ানো ছিল। সেগুলো খুলে ভেতরে ৫০০ রুপির নোটের বান্ডিল পাওয়া যায়। উদ্ধার করা অর্থের পরিমাণ কয়েক কোটি রুপি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গঙ্গানগর জোনের উপপুলিশ কমিশনার সোনম কুমার জানান, বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের কারণে আনুষ্ঠানিকভাবে গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক অঙ্ক নির্ধারণ করা সম্ভব নয়।

পুলিশ বাড়িটি সিলগালা করেছে। অর্থের উৎস অনুসন্ধানে আয়কর বিভাগসহ সংশ্লিষ্ট আর্থিক তদন্তকারী সংস্থাগুলোকে জানানো হয়েছে। কর্মকর্তারা পৌঁছানোর পর নগদ অর্থ গণনা শুরু হবে। গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তিনি বারবার বক্তব্য পরিবর্তন করছেন এবং প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যাচ্ছেন।

চিকিৎসক যদি নারী হন, কম ব্যথা অনুভব করেন পুরুষ রোগী: গবেষণা

কোনো ব্যক্তি কতটা ব্যথা অনুভব করছেন, তা কেবল আঘাতের মাত্রার ওপরই নয়, বরং চিকিৎসকের বা পরীক্ষা পরিচালনাকারীর লিঙ্গের ওপরও কিছুটা নির্ভর করতে পারে—এমনই এক ব্যতিক্রমী তথ্য সামনে এনেছেন সুইডেনের গবেষকেরা। নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ রোগীরা কোনো নারী চিকিৎসকের উপস্থিতিতে তুলনামূলক কম ব্যথা অনুভব করে

নিরামিষ খেয়ে হীনবল, পাঁচ বছর পর ফের মাংস খাওয়া শুরু করলেন বেয়ার গ্রিলস

বেয়ার গ্রিলস। বিশ্বখ্যাত এই ব্রিটিশ অভিযাত্রী ও সারভাইভাল এক্সপার্ট জনপ্রিয় টেলিভিশন শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর উপস্থাপক হিসেবে বেশ জনপ্রিয়। চরম প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার চিত্র দেখিয়েছেন এই টেলিভিশন শোতে।

আজ বিশ্ব চিকা দিবস, এর সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক কী

রসায়নবিদ, শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের জন্য আজ ২৩ অক্টোবর এক বিশেষ দিন। বিশ্বজুড়ে প্রতি বছর এই দিনে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় অনানুষ্ঠানিক বিজ্ঞানভিত্তিক দিবস ‘মোল ডে’ বা ছুঁচা বা চিকা দিবস।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, প্রাণহানি ছাড়াল সাড়ে ৪০০

দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, মাটি খুঁড়ে মিলল কোটি-কোটি টাকা

প্রকাশ: ১২:১৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬