০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন নিতে এসে আদালত চত্বরে ক্ষিপ্ত পরীমণি, নিরাপত্তাকর্মীদের বিশৃঙ্খলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। তবে জামিন নিতে তিনি দশ জন নিরাপত্তা কর্মী সঙ্গে নিয়ে আসেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি আদালত প্রাঙ্গণে পৌঁছালে নিরাপত্তাকর্মীরা তাঁর গাড়ির আশপাশে থাকা আইনজীবী, সাংবাদিক ও বিচারপ্রার্থীদের সরিয়ে দিতে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে কয়েকজনকে মারধরও করা হয়। এতে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে যায়।

ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গেলে নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হন সাংবাদিকেরাও। তাদের মধ্যে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান এবং মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছারও পরীমনির নিরাপত্তা কর্মীদের মারধরে আহত হন।

আশিকুজ্জামানের পিঠে গুরুতর আঘাত লাগে। কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। এ সময় আশিকুজ্জামানের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে আহত দুই সাংবাদিককে আদালত সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আগামী সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন জানান, পরীমনি গালাগালি করে তাঁর হাতে খামচি দিয়েছেন, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। তার নিরাপত্তাকর্মীরাও গায়ে হাত দিয়েছেন।

সমকালের প্রতিবেদক রবিউল হোসেনও অভিযোগ করেন, পরীমনি তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়েছেন। একজন বিচারপ্রার্থীর মাথায়ও আঘাত করা হয়।

ঘটনার পর ক্ষুব্ধ সাংবাদিকেরা আদালত পুলিশের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন গণমাধ্যমকর্মীরা। ঘটনাস্থলে ঢাকা জেলার আদালত পরিদর্শক কামাল উদ্দীনসহ আদালত পুলিশের একাধিক সদস্য উপস্থিত ছিলেন। তবে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকেরা।

উল্লেখ্য গতকাল বুধবার এ মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁর বন্ধু সমতুল্য ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবার ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন…

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ উদ্যোগ ভূমিকা রাখবে…

অনলাইন জুয়ার জন্য তিন দিনের সিম ভাড়া, লেনদেন ২ কোটি টাকার বেশি

অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় মো. লিটন হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, প্রাণহানি ছাড়াল সাড়ে ৪০০

জামিন নিতে এসে আদালত চত্বরে ক্ষিপ্ত পরীমণি, নিরাপত্তাকর্মীদের বিশৃঙ্খলা

প্রকাশ: ০৬:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬